বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে বিএনপি নেতাকর্মীদের দুঃসময়ের অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক : আক্তার মাঝি‌

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯:৩১ পিএম
চাঁদপুর-৩ আসনে বিএনপি নেতাকর্মীদের দুঃসময়ের অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক : আক্তার মাঝি‌
চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ২১ অক্টোবর মঙ্গলবার বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট বাজারের একটি কমিউনিটি সেন্টারে এই আয়োজন করা হয়।

সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি‌। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ। সভায় প্রধান বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল চাঁদপুর জেলা শাখার সদস্য সচিব শামসুল আরেফিন।

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাউসার হামিদের পরিচালনায় বক্তব্য রাখেন, ১৪নং ওয়ার্ড বিএনপির সভাপতি বাবুল মাল, সাধারণ সম্পাদক মোঃ আলমগীর পাটোয়ারী, সহ-সভাপতি ডাক্তার সফিক, সাংগঠনিক সম্পাদক হান্নান বেপারী, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, নয়ন খান, শাহাদাত হোসেন রুবেল, রাজিব দাস, রফিকুল ইসলাম, জাহিদ জমাদার।

আমন্ত্রিত অতিথিদের শুভেচ্ছা জানিয়ে বক্তব্য রাখেন, পৌর ১৪ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাসান মাল, সদস্য সচিব খালেদুন বাবু।

Model Hospital

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি‌ বলেন, বিএনপি’র নেতাকর্মীরা গত ১৭ বছর ধরে অনেক হামলা-মামলা এবং নির্যাতনের শিকার হয়েছেন। দলের জন্য অনেক পরিশ্রম করেছেন। এখন সময় এসেছে পরিশ্রমের ফসল ঘরে তোলার। তাই এই মুহূর্ত আপনাদেরকে আরো বেশি পরিশ্রম করতে হবে। বিএনপি নিয়ে একটি রাজনৈতিক দল নানা অপপ্রচার চালাচ্ছে। তারা একসময় আমাদের রাজপথের বন্ধু ছিল। ক্ষমতার লোভে এই দলটি এখন শত্রুতে পরিণত হয়েছে। এ বিষয়ে বিএনপি’র প্রতিটা নেতাকর্মীকে সতর্ক থাকতে হবে। মানুষের ঘরে ঘরে গিয়ে বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সালাম পৌঁছে দিতে হবে।

তিনি আরো বলেন, এদেশের সংখ্যাগরিষ্ঠ জনগণ এখনো বিএনপিকে ভালোবাসে। চাঁদপুর ৩ আসন সবসময় বিএনপির ঘাঁটি ছিল। চাঁদপুর-৩ আসনে আমাদের একমাত্র অভিভাবক জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তিনি বিগত ১৭ বছর রাজপথে আমাদের বিপদে-আপদে পাশে ছিলেন। অভিভাবকের মতো আমাদের আগলে রেখেছেন। এর বাইরে দলের দুঃসময়ে আমরা কোন নেতাকে পাশে পাইনি। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে আমাদের এমপি নির্বাচিত করে করতে হবে। মানিক ভাইকে এমপি নির্বাচিত করা ছাড়া আমরা কেউ রাজপথ ছেড়ে ঘরে যাব না।

আক্তার হোসেন মাঝি‌ বলেন, গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে শুধু মাত্র চাঁদপুরে ২৬ জন বিএনপির নেতাকর্মী নিহত হয়েছে। সারাদেশে নিহত হয়েছেন ৩৯ জন। বিএনপির নেতাকর্মীরা ১৭ বছর তাওয়া গরম করেছে।আর বর্তমান এনসিপি ১মাস সেই তাওয়ায় রুটি ছেঁকে নিজেদেরকে এই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া দল হিসেবে দাবি করছে। বিএনপি নেতাকর্মীরা রাজপথে না থাকলে এই অভ্যুত্থান কখনোই সফল হত না।

তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, যেখানে শৃঙ্খলা নেই সেখানে উন্নতি নেই। শৃঙ্খলা মেনে চলতে হবে। সবাইকে একত্রিত হয়ে ধানের শীষের পক্ষে জনসমর্থন বাড়াতে কাজ করতে হবে। আমারা বিএনপির নেতাকর্মীরা এক ও অভিন্ন। আমাদের মত ও পথের কোন অমিল নেই।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।