বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শাটডাউন কর্মসূচি পালন

মোঃ মাসুদ রানা প্রকাশিত: মঙ্গলবার, ২১ অক্টোবর, ২০২৫, ৯:৩৭ পিএম
শাহরাস্তিতে বেসরকারি শিক্ষক-কর্মচারীদের শাটডাউন কর্মসূচি পালন
সারাদেশের ন্যায় শাহরাস্তিতর এমপিওভুক্ত সকল বেসরকারি স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা শাটডাউন কর্মসূচি পালন করেছেন।
মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টা ৩০ মিনিটে শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষক-কর্মচারী সমাজ কল্যাণ সমিতির আয়োজনে উপজেলার মেহার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ সমাবেশ শুরু হয়ে উপজেলা পরিষদ মাঠে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।
সমাবেশে শিক্ষক-কর্মচারীরা বাড়ি ভাতা ২০ শতাংশে উন্নীতকরণ, চিকিৎসা ভাতা ১,৫০০ টাকা নির্ধারণ ও উৎসব ভাতা ৭৫ শতাংশে বৃদ্ধিসহ বিভিন্ন দাবি তুলে ধরেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাধ্যমিক শিক্ষক সমাজ কল্যাণ  সমিতির সভাপতি মোঃ আব্দুর রহিম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন এমএসসি।
তিনি বক্তব্য বলেন,আমাদের ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত শাহরাস্তি উপজেলার এমপিওভুক্ত সকল বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে তালা বন্ধ থাকবে। কোনো ক্লাস, কোচিং বা প্রাইভেট পরিচালিত হবে না। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী শাটডাউন কর্মসূচি অব্যাহত থাকবে। এ সময় তিনি সরকারের প্রতি শিক্ষক-কর্মচারীদের ন্যায্য দাবি দ্রুত বাস্তবায়নের আহ্বান জানান।
আরো বক্তব্য রাখেন ভোলদিঘী কামিল মাদ্রাসার অধ্যক্ষ দেলোয়ার হোসেন, শিক্ষক নেতা ইমাম হোসেন মজুমদার, হাসান আহমেদ বাবলু, ও হোসেনপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক রাজিব শর্মা প্রমুখ।
বিক্ষোভ কর্মসূচিতে উপজেলার ৩২টি মাধ্যমিক বিদ্যালয় ও ২১টি মাদ্রাসার শিক্ষক-কর্মচারীবৃন্দ অংশগ্রহণ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital