শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে টিসিবির পণ্য বিতরণে ছাউনি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৩:৪৭ পিএম
শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে টিসিবির পণ্য বিতরণে ছাউনি ও বিশুদ্ধ পানির ব্যবস্থা
চাঁদপুরে টিসিবির পণ্য বিতরণের সময় রোদে দাঁড়িয়ে নারী-পুরুষের দীর্ঘ অপেক্ষা ও ভোগান্তি থেকে রক্ষা পেতে মানবিক উদ্যোগ নিয়েছেন চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক। তার নির্দেশে শহরের ১২ নং ওয়ার্ডে টিসিবির কার্ডধারীদের জন্য বসার চেয়ার, ছাউনি এবং বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়।
২২ অক্টোবর শনিবার  সকাল থেকে এই সুবিধা পেয়ে খুশি হয়ে পড়েন টিসিবির ক্রেতারা। এসব কার্যক্রম সরেজমিনে পরিদর্শন ও পানি বিতরণ করেন চাঁদপুর জেলা বিএনপির প্রচার সম্পাদক ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন আহমেদ পলাশ।
তিনি কার্ডধারীদের সাথে কথা বলে পণ্য বিতরণের সঠিকতা ও পরিমাপ নিশ্চিত করতে দায়িত্বপ্রাপ্তদের তদারকি করেন।
এ সময় শরীফ উদ্দিন আহমেদ পলাশ বলেন, চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিকের নির্দেশে আমরা চেষ্টা করছি সাধারণ মানুষের ভোগান্তি কিছুটা লাঘব করতে। টিসিবির কার্ডধারী প্রত্যেক মানুষ যেন ন্যায্যমূল্যে, সঠিক পরিমাপে এবং সম্মানের সাথে তাদের প্রাপ্য পণ্য পান এটাই আমাদের লক্ষ্য।
পণ্য বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন, ১২ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম খান, ১২ নং ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক মোঃ ফারুক ঢালী, সাংগঠনিক সম্পাদক মোঃ অফিল মিজি, জেলা ছাত্রদল নেতা মোঃ সোহাগ বেপারী, পৌর যুবদল নেতা মুরাদ হোসেন, ১২ নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ইউসুফ খলিফা, এবং ১২ নং ওয়ার্ড বিএনপির ৩ নং মহল্লা কমিটির সাধারণ সম্পাদক মোঃ মহসিন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।
স্থানীয় বাসিন্দারা জানান, আগে রোদে দাঁড়িয়ে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো, এখন চেয়ার ও ছাউনি থাকায় কিছুটা স্বস্তি পাচ্ছেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital