শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেফতার

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৩১ পিএম
ফরিদগঞ্জে আগুনে পুড়ে স্ত্রীর মৃত্যুর ঘটনায় স্বামী গ্রেফতার
চাঁদপুরের ফরিদগঞ্জে পারিবারিক কলহের জেরে গায়ে কেরোসিন ঢেলে আগুন দেন এক গৃহবধূ। পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে অবশেষে মৃত্যুবরণ করেছেন তিনি। এ ঘটনায় নিহতের বাবা মেয়ের স্বামী, শশুর ও শাশুড়িকে আসামি করে হত্যা প্ররোচনার মামলা দায়ের করেছেন।
নিহত গৃহবধূর নাম মিতু বেগম (১৮)। তিনি দুই সন্তানের জননী, সে দুই বছর বয়সী এক কন্যা ও মাত্র দুই মাসের এক পুত্রসন্তান রেখে গেছেন। মিতুর বাড়ি চাঁদপুর সদর উপজেলার ১২ নম্বর চান্দ্রা ইউনিয়নের মধ্য মদনা গ্রামে। তাঁর বাবার নাম দুলাল গাজী।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেলে ফরিদগঞ্জ উপজেলার গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়নের উত্তর হাসা গ্রামের মিজি বাড়িতে পারিবারিক কলহের এক পর্যায়ে স্বামী রাকিবের সঙ্গে অভিমান করে নিজ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন মিতু।
পরিবারের সদস্য ও স্বামী রাকিব তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক মিতুকে ঢাকায় বার্ন ইউনিটে পাঠান। সেখানে পাঁচ দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে তিনি মারা যান।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্বামী রাকিব ও তাঁর বাবা-মা গা-ঢাকা দেন। পরদিন সকালে মিতুর মরদেহ বাবার বাড়িতে দাফন সম্পন্ন হয়।
এরপর মিতুর বাবা দুলাল গাজী ফরিদগঞ্জ থানায় স্বামী রাকিব, শ্বশুর আহসান মাজি ও শাশুড়িকে আসামি করে হত্যা প্ররোচনার মামলা দায়ের করেন।
মামলার পর গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে অভিযান চালিয়ে স্বামী রাকিব (২৫)-কে গ্রেফতার করে পুলিশ। রাকিব উত্তর হাসা গ্রামের আহসান মাজির ছেলে।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম বুধবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গৃহবধূ মিতুর মৃত্যুর ঘটনায় দায়ের করা হত্যা প্ররোচনার মামলায় স্বামী রাকিবকে গ্রেফতার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital