বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ

অনলাইন ডেস্ক প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৪১ পিএম
শাহরাস্তিতে কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রশাসক নিয়োগ

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মোহাম্মদ ওমর ফারুক দর্জিকে অপসারণ করেছেন জেলা প্রশাসক।

বুধবার (২২ অক্টোবর) দুপুরে শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজিয়া হোসেন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন।

জানা গেছে, চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক দর্জি কর্মস্থলে অনুপস্থিত থাকায় ইউনিয়ন পরিষদের জনসেবা ও সাধারণ কার্যক্রম অব্যাহত রাখার জন্য স্থানীয় সরকার বিভাগের স্মারক (১৯ আগস্ট ২০২৪) অনুযায়ী তাকে অপসারণ করা হয়েছে। একই সঙ্গে উপজেলা আইসিটি কর্মকর্তা মোঃ শাহজাহানকে প্রশাসক হিসেবে দায়িত্ব প্রদান করা হয়েছে। চিঠিতে স্বাক্ষর করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

ইউএনও নাজিয়া হোসেন বলেন, ‘আমি এ উপজেলায় যোগদানের পর একদিনের জন্যও তাকে উপজেলায় পাইনি। তার বিরুদ্ধে ফৌজদারি মামলা রয়েছে। উপজেলা পরিষদের তিনটি সভাতেও তিনি অনুপস্থিত ছিলেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে লিখিতভাবে জানানো হলে জেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে অপসারণ করা হয়েছে এবং আইসিটি কর্মকর্তাকে প্রশাসক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।’

Model Hospital

এদিকে একটি হোয়াটস্যাপ গ্রুপে ওমর ফারুক দর্জি লিখেন, প্রিয় প্রেসক্লাব এবং প্রেসক্লাবের সাংবাদিক মহোদয়গন, আমার কর্মস্থল উপজেলা পরিষদ না। আমার কর্মস্থল ইউনিয়ন পরিষদ। আমি প্রতি কর্মদিবসের ন্যায় আজকের দিনের সকালটাও আমার কর্মস্থলে ছিলাম এবং আমার উপর অর্পিত দায়িত্ব পালন করেছি যথাযথ ভাবে। এই সিদ্ধান্ত শ্রেফ রাজনৈতিক প্রতিহিংসা আর প্রশাসনিক ক্ষমতার জুলুম। সকল কর্মের বিচারের মালিক মহান আল্লাহ ন্যায়বিচারক।

উল্লেখ্য, ওমর ফারুক দর্জি শাহরাস্তি উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক এবং বিদ্রোহী প্রার্থী হয়ে টামটা উত্তর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দ্বিতীয়বার চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।