শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৬:৫৬ পিএম
কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষ্যে র‌্যালীর একাংশ।

মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি “আইন মেনে সড়কে চলি, এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় চাঁদপুরের কচুয়ায় জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২৫ পালিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা প্রশাসন ও নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার যৌথ উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে থেকে র‌্যালি বের হয়।

র‌্যালি শেষে উপজেলা সম্মেলন কক্ষে আলোচনা সভা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন,উপজেলা নিবার্হী অফিসার মুহাম্মদ হেলাল চৌধুরী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন,কচুয়া থানার অফিসার ইনচার্জ আজিজুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ, উপজেলা সিনিয়র মৎস্য ভারপ্রাপ্ত কর্মকর্তা জহিরুল ইসলাম।

নিরাপদ সড়ক চাই কচুয়া উপজেলা শাখার সভাপতি জিয়া মজুমদার ও সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুলের সার্বিক সহযোগিতায় আলোচনা সভায় বক্তব্য রাখেন,কচুয়া উপজেলা বিএনপির সদস্য সচিব মঞ্জুর আহমেদ সেলিম, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ড.এহছানুল হক মিলন সমর্থিত উপজেলা উত্তর বিএনপির সাধারন সম্পাদক মো.ইউসুফ মিয়াজী,যুগ্ম-সাধারন সম্পাদক মো.মাহবুব আলম,কচুয়া পৌরসভা জামায়াতে ইসলামীর আমীর শাহ্ মোহাম্মদ জাকির উল্লাহ শাজুলি,বিতারা ইউনিয়ন আমির মাসুম বিল্লাহ মাদানী,উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক গাজী রশিদ,নিরাপদ চাই সংগঠনের সহ সাধারণ সম্পাদক শাহ ইমরান প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital