বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে দুই আসামি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: বুধবার, ২২ অক্টোবর, ২০২৫, ৯:১৬ পিএম
শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে দুই আসামি আটক
শাহরাস্তি উপজেলায় যৌথ বাহিনী ও পুলিশের পৃথক অভিযানে সন্ত্রাসবিরোধী আইনের এজাহারনামীয় এক আসামি ও তালিকাভুক্ত এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর ২০২৫) শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল বাসার, পিপিএম (বার)–এর দিকনির্দেশনায় এসআই (নিঃ) আরিফ হোসাইন সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে উপজেলার উয়ারুক বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের এজাহারনামীয় আসামি মোঃ কামরুজ্জামান ওরফে কামরুল ইসলাম মুন্সি (৩৩)–কে গ্রেফতার করা হয়। তিনি টামটা উত্তর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের রাঢ়া (মুন্সি বাড়ি) এলাকার বাসিন্দা।
গ্রেফতারকৃত কামরুজ্জামান শাহরাস্তি মডেল থানার এফআইআর নং–১৬, তারিখ –২৪/০৬/২০২৫, ধারা সন্ত্রাসবিরোধী আইন ৭/৮/৯/১০/১২–এর অধীন মামলার আসামি।
অন্যদিকে, সোমবার (২১ অক্টোবর) ভোরে শাহরাস্তি উপজেলার সূচীপাড়া উত্তর ইউনিয়নের রাগৈই এলাকায় হাজীগঞ্জ আর্মি ক্যাম্পের একটি বিশেষ দল অভিযান চালিয়ে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী বিপ্লব (৪৩)–কে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক কেজি গাঁজা উদ্ধার করা হয়।
যৌথ বাহিনীর সূত্র জানায়, চলতি বছরের ৪ সেপ্টেম্বর থেকে চাঁদপুর জেলাজুড়ে দুষ্কৃতিকারী, সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী, চাঁদাবাজ ও অবৈধ অস্ত্রধারীদের বিরুদ্ধে অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় রাগৈই এলাকায় এ অভিযান পরিচালিত হয়।
স্থানীয়রা জানান, বিপ্লব দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত এবং তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তারা আইনশৃঙ্খলা বাহিনীর এ অভিযানকে স্বাগত জানিয়ে বলেন, “এই ধরণের পদক্ষেপ তরুণ সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করবে।”
অভিযান শেষে আটক বিপ্লব ও উদ্ধারকৃত মাদকদ্রব্য শাহরাস্তি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital