বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২২, ৩:২৫ পিএম
শাহরাস্তিতে উপজেলা পরিষদের মাসিক সাধারন সভা অনুষ্ঠিত
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা পরিষদের উদ্যোগে এক মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে (১৭ -ডিসেম্বর) উপজেলা পরিষদের প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয় ।
শাহরাস্তি উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা, উপজেলা  নির্বাহি অফিসার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সঞ্চালনায় উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালীর সভা প্রদানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, মুক্তিযুদ্ধের কিংবদন্তি ১ নং সেক্টরের সেক্টর কমান্ডার, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারে ভূষিত, নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর অবঃ রফিকুল ইসলাম বীর উত্তম এমপি।
তিনি তার বক্তব্যে উপজেলা পরিষদের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, শিক্ষা, স্বাস্থ্য, উন্নয়ন প্রকল্পের কার্যক্রমের বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। ওই সময়  তিনি উপস্থিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের চলমান প্রকল্পের কাজের অগ্রগতির বিষয়ে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করেন।
সভার শুরুতে তিনি সকল কর্মকর্তা-কর্মচারীদের বক্তব্য মনোযোগ দিয়ে শ্রবন করেন। এছাড়া সম্প্রতি অনুষ্ঠিত ইউপি নির্বাচনে ১০ জন চেয়ারম্যানরা বিজয় হতে পেরে সাংসদকে ফুলেল শুভেচ্ছা জানান।
এছাড়া অন্যান্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর সভার মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদার,উপজেলা প্রকৌশলী রেজাওয়ানুর রহমান, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির সহ উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের অফিসার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র সভায় উপজেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার প্রশাসনিক সার্বিক বিষয়ে স্থানীয় সাংসদকে অভিহিত করেন। পরে উপজেলা পরিষদের চেয়ারম্যান নাছরিন জাহান চৌধুরী শেফালী সভার সমাপ্তি ঘোষণা করেন।

হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ৮:৩১ পিএম
হাজীগঞ্জে অবৈধ মাটিকাটার বিরুদ্ধে অভিযান, বিকল ৩ ড্রেজার, ধ্বংস ১৫০ পাইপ

চাঁদপুরের হাজীগঞ্জে কৃষিজমির উর্বর মাটি অবৈধভাবে কেটে বিভিন্ন জলাশয় ভরাটের কাজে ব্যবহারের অভিযোগে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলার দুটি ইউনিয়নে দিনব্যাপী পরিচালিত এ অভিযানে প্রায় ১৫০টি ড্রেজার পাইপ ধ্বংস করা হয়েছে। এ ছাড়া তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়।

উপজেলা প্রশাসন ও হাজীগঞ্জ থানা পুলিশের যৌথ সহযোগিতায় অভিযানটি পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ওমর সানী আকন।

অভিযানসংশ্লিষ্ট সূত্র জানায়, উপজেলার ২ নম্বর বাকিলা ইউনিয়নের মহেশপুর গ্রাম এবং দ্বাদশগ্রাম ইউনিয়নের চারিয়ানি গ্রামের তালুকদার বাড়ি ব্রিজের কাছে নাসিরকোট মৌজার বেতাগি বিলে অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত বিভিন্ন সরঞ্জাম রাখা হয়েছে—এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

Model Hospital

অভিযান পরিচালনার সময় সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে পাওয়া যায়নি। তবে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, দিনের বেলায় কৃষিজমির আশপাশে ড্রেজার মেশিন ও পাইপ স্থাপন করে রাখা হয়। পরে রাতের বেলায় এসব যন্ত্র চালু করে পাইপের সাহায্যে জমির উপরিভাগের মাটি অন্যত্র সরিয়ে নেওয়া হয়। এসব মাটি দিয়ে পুকুরসহ বিভিন্ন জলাশয় ভরাট করা হচ্ছে বলে স্থানীয়রা জানান।

কৃষিজমির উপরিভাগের উর্বর মাটি অপসারণের কারণে আশপাশের জমিতে ভাঙন দেখা দেওয়ার পাশাপাশি জমির স্বাভাবিক গঠন ও উর্বরতা নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। এতে কৃষিজমির দীর্ঘমেয়াদি উৎপাদনক্ষমতা ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এ অবস্থায় অবৈধভাবে মাটি কাটার কাজে ব্যবহৃত সরঞ্জামগুলো অকেজো করার উদ্যোগ নেয় প্রশাসন। অভিযানের অংশ হিসেবে দুটি পৃথক স্থানে থাকা প্রায় ১৫০টি ড্রেজার পাইপ সম্পূর্ণ বিনষ্ট করা হয়। পাশাপাশি তিনটি ড্রেজার মেশিন বিকল করে দেওয়া হয়, যাতে সেগুলো ব্যবহার করে পুনরায় মাটি কাটা ও পরিবহন করা না যায়।

ঘটনাস্থলে অভিযুক্ত ব্যক্তিদের কাউকে পাওয়া না যাওয়ায় তাৎক্ষণিকভাবে কাউকে দণ্ড দেওয়া সম্ভব হয়নি। তবে কৃষিজমির উর্বরতা রক্ষা এবং অবৈধভাবে টপসয়েল কাটা প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত রাখার কথা জানিয়েছে উপজেলা প্রশাসন।