বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের বন্ধুত্ব বিষয়ক মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫, ৭:২৫ পিএম
রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের বন্ধুত্ব বিষয়ক মতবিনিময়
সেবার মাধ্যমে বন্ধুত্ব বিষয়ক মতবিনিময় সভা করেছে রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুর। জেলার সেবিকা শিক্ষার্থীদের সাথে এই বন্ধুত্বপূর্ণ মতবিনিময় সভাটি করা হয়। এরপর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সভায় আগত অতিথিসহ সকলে।
২৮ অক্টোবর মঙ্গলবার দুপুরে চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটে এক আনন্দঘন পরিবেশে এ অনুষ্ঠান করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে মা ও শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার সাবেক কর্মকর্তা ডাঃ এম এ গফুর মিয়া বলেন, রোটার‍্যাক্টরা যেভাবে সমাজের উপকারে রোটারীয়ানদের সাথে মিলেমিশে কাজ করে। তেমনি নার্সরাও চিকিৎসকদের সহায়িকা হিসেবে সেবা প্রদান করে থাকে। তাই সেবার মাধ্যমে যে বন্ধুত্ব ও সমাজ বিনির্মাণে ভূমিকা রাখা যায় সেটাই এই আয়োজনে বুজানো হলো।
নার্সি ইন্সটিটিউট চাঁদপুরের ইনস্টাক্টর ইনচার্জ মোসাম্মমদ জয়নব বেগমের সভাপতিত্বে এবং রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রোটার‍্যাক্ট মোঃ ইসতিয়াক খন্দকার সৈকতের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন মেডিসিন বিশেষজ্ঞ রোটাঃ পিপি ডা. ইফতেখারুল আলম, নার্সিং ইন্সটেক্টর রোঃ পিপি নাজমুর নাহার, শাহানারা আক্তার, রোটার‍্যাক্ট পি পি সামিউল প্রধান। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সচিবঃ রোঃ মাহমুদা আক্তার, সহসভাপতি রোঃ অমরেশ দত্ত জয়সহ ক্লাবের রোঃ আবদুর রহমান রাজু, রোঃ তানজিনা আক্তার, রোঃ নিশীতা সুত্রধর, রোঃ রাহাত, রোঃ আরিফ, রোঃ নাজমুল, ইন্টার‍্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রালের সচিব সাহেদুর রহমান অন্তু, ইন্টার‍্যাক্ট আহাদ, সাবরিনা, দিশা, তাসফিয়া, সুমাইয়া এবং রাজিন।
অনুষ্ঠানে নার্সিং ইন্সটিটিউটের ৩য় বর্ষের নার্সিং এবং মিডওয়েফারি মিলে ৭৫ জন এবং রোটার‍্যাক্ট ক্লাব সেন্ট্রাল গার্ডেন এবং ইন্ট্যার‍্যাক্ট ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর ৩০ জন অংশগ্রহণ গ্রহণ করেন।
এ বিষয়ে রোটার‍্যাক্ট ক্লাব অব সেন্ট্রাল গার্ডেন চাঁদপুরের সভাপতি রোটার‍্যাক্ট মোঃ ইসতিয়াক খন্দকার সৈকত বলেন, সেবার মাধ্যমে বন্ধুত্ব ও পারস্পরিক সহযোগিতা গড়ে তোলা এবং নার্সিং শিক্ষার্থীদের মানবিক সেবা, নেতৃত্ব ও টিমওয়ার্কের মানসিকতা বৃদ্ধি করা এবং রোটার‍্যাক্ট ক্লাবের সমাজসেবামূলক কার্যক্রমে শিক্ষার্থীদের সম্পৃক্ত করাই ছিলো এ সভার মূল লক্ষ্য।
অনুষ্ঠানের আলোচনা সভা শেষে এম আই কে এন্ড ফ্রেন্ডস এর মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপনী হয়।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷