বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার, সম্পাদক কৃষ্ণ গোপাল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫, ৯:১৬ পিএম
চাঁদপুরে বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি বাহার, সম্পাদক কৃষ্ণ গোপাল
 ‘নাটক জীবনের কথা বলে’ স্লোগানে এগিয়ে চলা ‘বিনিময় নাট্ট গোষ্ঠী’র সভাপতি হিসেবে ফয়সাল গাজী বাহার এবং সাধারণ সম্পাদক হিসেবে কৃষ্ণ গোপাল সরকার মনোনীত হয়েছেন।
২৮ অক্টোবর মঙ্গলবার রাতে চাঁদপুর সাংস্কৃতিক চর্চা কেন্দ্রে সংগঠনটির সাধারণ সভায় এ কমিটি করা হয়।
নতুন দায়িত্ব পেয়ে বিনিময় নাট্ট গোষ্ঠীর সভাপতি ফয়সাল গাজী বাহার বলেন, সমাজের বাস্তব চিত্র ফুটিয়ে তোলা হয় নাটকের মাধ্যমে। একটি নাটকের এক একজন নাট্ট শিল্পী সমাজের এক একজন দর্পণ। আমরা চাই নাট্ট শিল্পীরা এগিয়ে যাক এবং মঞ্চ নাটক এগিয়ে যাক। সবাই মিলে মিশে যাতে বিনিময় নাট্ট গোষ্ঠীকে এগিয়ে নিতে পারি এবং আমার ওপর আস্থা রেখে যে দায়িত্ব সংগঠন থেকে দেয়া হলো তা পালনে সবার সহযোগিতা কামনা করছি।
বিনিময় নাট্ট গোষ্ঠীর সহসভাপতি নেপাল সাহার সভাপতিত্বে এবং সাংবাদিক অমরেশ দত্ত জয় এর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন নাট্ট শিল্পী ও সংগঠক সাবিত্রী রানী ঘোষ, সাংবাদিক সুজন চৌধুরী প্রমূখ।
সভায় পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কার্যকরী কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নাম ঘোষণা করা হয়। দ্রুতই পূর্ণাঙ্গ কমিটি গঠন ও সংগঠনকে এগিয়ে নেয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করা হয়।

মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৬:৩৯ পিএম
মোটরসাইকেলে চালক-আরোহী দুজনেরই হেলমেট বাধ্যতামূলক, কঠোর বার্তা চাঁদপুরের ডিসির

জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।

চাঁদপুর জেলা প্রশাসন ও বিআরটিএ চাঁদপুর সার্কেলের যৌথ আয়োজনে জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ উপলক্ষর রোডশো ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২৮অক্টোবর (বুধবার) সকাল ১০টায় চাঁদপুর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান।
তিনি বলেন, আপনারা যারা মোটর সাইকেল ব্যবহার করেন অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। চালক এবং আরোহী উভয়কেই হেলমেট পরিধান করে মোটর সাইকেল চালাতে হবে। গতির চেয়ে জীবনের মূল্য অনেক বেশি। গতি বাড়িয়ে মোটর সাইকেল চালানোর মানসিকতা পরিহার করতে হবে।
তিনি বলেন, সড়ক নিরাপদ রাখতে  সচেতনতা ও নিয়মানুবর্তিতা মানা  প্রয়োজন৷ ট্রাফিক আইন মানা একান্ত প্রয়োজন। প্রতিনিয়ত সড়কে যে দুর্ঘটনা ঘটছে, তা কেবল কয়েকটি জীবনের অবসান ঘটায় না, বরং একটি পুরো পরিবারকে ধ্বংসের মুখে ঠেলে দেয়। বয়স্ক যাত্রীদের সাথে তরুন যাত্রীরা ভালো আচরন করতে হবে। আমাদের মাঝে মানবিকতা ও মনুষ্যত্ববোধকে জাগ্রত করতে। মালিক, ড্রাইভার শ্রমিক সকলের সম্মিলিত প্রচেষ্টায় সড়ক নিরাপদ রাখতে হবে।
সভায় বক্তব্য রাখেন, চাঁদপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উজালা রানী চাকমা, চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: খাইরুল কবির, বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, চাঁদপুর সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী ভূঁইয়া রেদওয়ানুর রহমান, চাঁদপুর চেম্বার অব কর্মাসের সহ-সভাপতি তমাল কুমার ঘোষ, চাঁদপুর ট্রাফিক ইন্সপেক্টর প্রবীর দাস, বাবুরহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, নিরাপদ সড়ক চাই চাঁদপুর শাখার সাধারণ সম্পাদক শেখ মহিউদ্দিন রাসেল, সহ-সভাপতি ডি এম ফয়সাল, চাঁদপুর জেলা শ্রমিক ফেডারেশনের সভাপতি অধ্যাপক রুহুল আমিন।
বিআরটিএর উচ্চমান সহকারি  এমদাদুল হক শামীমের পরিচালনায় স্বাগত বক্তব্য বিআরটিএ চাঁদপুর সার্কেল এর সহকারি পরিচালক (ইঞ্জিনিয়ার) আবদুল্লাহ আল মামুন।
এসময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ সংশ্লিষ্টজন৷ দিবস উপলক্ষে সকাল ৯টা ৪৫মিনিটে চাঁদপুর জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গনে জেলা প্রশাসকের নেতৃত্বে রোডশো অনুষ্ঠিত হয়। শেষে অভিজ্ঞ ড্রাইভারদের মাঝে ক্রেস্ট ও সনদ প্রদান করেন জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান সহ অন্যান্যরা৷