শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর উদ্বোধনী অনুষ্ঠানে 

মাসব্যাপী আয়োজনটি ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে : পুলিশ সুপার আব্দুর রকিব

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ৮:০৮ পিএম
মাসব্যাপী আয়োজনটি ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে : পুলিশ সুপার আব্দুর রকিব
চাঁদপুরের ফরিদগঞ্জে জমকালো আয়োজনে শুরু হয়েছে ফরিদগঞ্জ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট- ২০২৫।
শনিবার (১ নভেম্বর) বিকেলে উপজেলার ঐতিহ্যবাহী এ.আর. পাইলট মাঠে বর্ণাঢ্য উদ্বোধনের মাধ্যমে মাসব্যাপী এ টুর্নামেন্টের সূচনা হয়। এবারের টুর্নামেন্টে মোট ১৬টি দল অংশ নিচ্ছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের পুলিশ সুপার আব্দুর রকিব পিপিএম (বার)। তিনি বলেন, শিক্ষার পাশাপাশি ক্রীড়া একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। শিক্ষার্থীদের মেধার বিকাশের জন্য শারীরিক সুস্থতা অপরিহার্য, আর শারীরিক সুস্থতার জন্য খেলাধুলার বিকল্প নেই। আমাদের সমাজে দুটি বড় সমস্যা, মাদক ও কিশোর গ্যাং সংস্কৃতি। তরুণ সমাজকে এ দু’টি অভিশাপ থেকে দূরে রাখতে খেলাধুলা অন্যতম কার্যকর উপায়। ফরিদগঞ্জ স্পোর্টস একাডেমির এ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়।
পুলিশ সুপার আরও বলেন, ১৬টি দল নিয়ে মাসব্যাপী এ আয়োজন ফরিদগঞ্জের ক্রীড়াঙ্গনে নতুন প্রাণ সঞ্চার করবে। এক মাস ধরে এ অঞ্চলের তরুণ ও ক্রীড়াপ্রেমীরা খেলাধুলার মাধ্যমে সামাজিক বন্ধনে যুক্ত থাকবে—এটি নিঃসন্দেহে ইতিবাচক প্রভাব ফেলবে।
টুর্নামেন্টের উদ্বোধন করেন পল্লী সঞ্চয় ব্যাংকের পরিচালক ও বাংলাদেশ ছাত্র কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক নুরে আলম তালুকদার। তিনি বলেন, ছাত্র কল্যাণ ট্রাস্ট দীর্ঘদিন ধরে শিক্ষায় গুণগত পরিবর্তন আনতে কাজ করে যাচ্ছে। আমরা চাই, একটি মানসম্মত শিক্ষা কমিশন গঠিত হোক – যা প্রকৃত শিক্ষার বিকাশে ভূমিকা রাখবে। পূর্ববর্তী সরকার শিক্ষাব্যবস্থাকে বিপথে নিলেও, গণঅভ্যুত্থান আমাদের সেই অবস্থা থেকে রক্ষা করেছে। এখন সময় প্রকৃত শিক্ষা ও নৈতিকতার চর্চা এগিয়ে নেওয়ার।
অনুষ্ঠানে ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ও উপজেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক নুরনবী নোমানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পল্লী সঞ্চয় ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক খান ইকবাল হাসান, ফরিদগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) এ.আর.এম. জাহিদ হাসান।
এসময় উপস্থিত ছিলেন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ আলম, সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, ও প্রেসক্লাবের সাবেক সভাপতি ফারুক আহমেদ, উপজেলা যুবদলের সভাপতি আমজাদ হোসেন শিপন, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টুসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।
আয়োজক কমিটির আহ্বায়ক নুরুন্নবী নোমান অনুষ্ঠানের সঞ্চালনা করেন। উদ্বোধনী খেলায় খাজুরিয়া স্পোর্টস একাডেমি ও এসএসসি ব্যাচ–২০১৯ মুখোমুখি হয়।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।