বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর ইউএনও’র গাড়ী চালকের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ১৮ ফেব্রুয়ারি, ২০২২, ১:০৮ পিএম
চাঁদপুর সদর ইউএনও’র গাড়ী চালকের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ী চালক মোঃ আবু তাহের রুহের মাগফেরাত কামনায়
মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার জুম্মার নামাজের পর চাঁদপুরের ৫টি মসজিদে মিলাদ ও দোয়ার আয়োজন করেন তার পরিবার।
চাঁদপুর সদর উপজেলা জামে মসজিদ, পানিউন্নয়ন বোর্ড জামে মসজিদ,  ষোলঘড় নুরানি জামে মসজিদ, আব্বাসিয়া জামে মসজিদ, আব্দুল্লাহ জামে মসজিদে মিলাদে মিলাদ অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা পরিষদের সিএ, আবু তাহের ছেলে দিদার হোসেন তার বাবার জীবন দশায় চলার পথে যদি কারো সাথে মনমালিন্য হয়ে থাকে সেজন্য তিনি সবার কাছে ক্ষমা ছেলে তার বাবার রুহের মাগফেরাত কামনায় সকলের কাছে দোয়া চেয়েছেন। উল্লেখ্য আবু তাহের ১১ফেব্রুয়ারী শুক্রবার রাত সাড়ে ১২ টায় মৃত্যু বরন করেন।
মিলাদ ও দোয়ানুষ্ঠানে সর্বস্তরের শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital