সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩

ধানের শীষকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে : আক্তার মাঝি‌

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ৮:১১ পিএম
ধানের শীষকে বিজয়ী করতে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে : আক্তার মাঝি‌
চাঁদপুর-৩ আসনে নির্বাচনী প্রচারণা কার্যক্রম এবং নবগঠিত পৌর ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ৩ নভেম্বর সোমবার রাতে চাঁদপুর শহরের কয়লা ঘাট এলাকায় এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি‌। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হারুনুর রশীদ।

চাঁদপুর পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সফিউদ্দিন বাবলুর সভাপতিত্বে শুভেচ্ছা বক্তব্য রাখেন জেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান, ওয়ার্ড বিএনপির সভাপতি নজরুল ইসলাম সেকুল, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ফজলুর রহমান, পৌর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক কায়সার হামিদ, যুগ্ম আহ্বায়ক হুমায়ূন আহমেদ কাউসার, রাজিব দাস, আবু জাফর, রফিক আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে আক্তার হোসেন মাঝি‌ বলেন, আজকে চাঁদপুরের ৫টি আসনে বিএনপির মনোনীত প্রার্থী ঘোষণা করা হয়েছে। আমাদের চাঁদপুর-৩ আসনে জেলা বিএনপির অভিভাবক শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে ধানের শীষ প্রতীকে মনোনীত করেছেন। তাই আজকের পর থেকে আপনাদের চুড়ান্ত ভাবে নির্বাচনী মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। আমাদের প্রিয় নেতা শেখ ফরিদ আহমেদ মানিক ভাইকে বিপুল ভোটে নির্বাচিত করে এই আসনটি বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে উপহার দিতে হবে।

তিনি বলেন, এদেশের মানুষ বিএনপিকে ভালোবাসে। তারা বিএনপিকে ভোট দিতে মুখিয়ে আছে। তাই মানুষকে ভালোবেসে ধানের শীষকে জন্য ভোট আদায় করতে হবে। বিগত ১৭ বছর বিএনপির নেতাকর্মীরা নির্যাতন নিপীড়নের শিকার হয়েছেন।

Model Hospital
সামনের তিন মাস গত ১৭ বছরের চেয়েও বেশি কষ্ট করতে হবে। কারণ নির্বাচন নিয়ে নানামুখী ষড়যন্ত্র শুরু হয়েছে। জামায়াত ইসলামীসহ কিছু রাজনৈতিক দল নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব রক্ষায় এই নির্বাচন আমাদের জন্য অনেক বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জে বিজয়ী হতে আপনাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

সভায় আমন্ত্রিত অতিথি এবং উপস্থিত নেতাকর্মীদের ধন্যবাদ জ্ঞাপন করেন ৬নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ আলী, সদস্য সচিব মোঃ সুমন রাঁড়ি।

এসময় ওয়ার্ড বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও মহিলা দলসহ সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

এস এম ইকবাল প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ৫:৫৭ পিএম
‘মাগো’ বলে আর্তচিৎকার, চোখের সামনেই নিভে গেল বাবার প্রাণ! ফরিদগঞ্জে বি’দ্যুৎস্পৃ’ষ্টে বৃদ্ধের মৃ’ত্যু

চাঁদপুরের ফরিদগঞ্জে নারিকেল গাছের ডাল কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. রফিকুল ইসলাম বেপারি (৬৫) নামের এক বৃদ্ধের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

সোমবার (২৬শে অক্টোবর) দুপুরে উপজেলার সুবিদপুর পশ্চিম ইউনিয়নের দক্ষিণ চৌরাঙ্গা বেপারি বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম বেপারি ওই এলাকার মৃত ছলেমান বেপারির ছেলে এবং তিনি দুই ছেলে ও দুই মেয়ের জনক ছিলেন।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন দুপুর দেড়টার দিকে রফিকুল ইসলাম নিজ বাড়ির একটি নারিকেল গাছের ডাল কাটতে গাছে ওঠেন। গাছে ওঠার কিছুক্ষণ পরই হঠাৎ তাঁর মাগো বলে আর্তচিৎকার শুনতে পান পরিবারের সদস্যরা। এ সময় নিচে থাকা তাঁর মেয়ে নাছিমা আক্তার ও স্বজনরা দ্রুত গাছের দিকে তাকিয়ে দেখতে পান, তাঁর শরীরের বিভিন্ন অংশে বিদ্যুতের আগুন জ্বলছে এবং তিনি নিস্তেজ হয়ে পড়েছেন। মুহূর্তের মধ্যেই গাছের ওপরই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

খবর পেয়ে ফরিদগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) হানিফ সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান এবং স্থানীয়দের সহায়তায় গাছ থেকে মৃতদেহটি নিচে নামিয়ে আনেন। এছাড়া ঘটনাস্থল পরিদর্শন করে শোকসন্তপ্ত পরিবারকে সান্ত্বনা দেন স্থানীয় ইউপি চেয়ারম্যান মহসিন।

Model Hospital

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আল-আমিন তালুকদার জানান, বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যুর খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়েছে। এ ঘটনায় অপমৃত্যু মামলা দায়েরসহ পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়াধীন রয়েছে।