রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

মতলব উত্তরে জমিয়তে উলামায়ে  ইসলাম বাংলাদেশের মাসিক সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৫ নভেম্বর, ২০২৫, ১২:৪২ এম
মতলব উত্তরে জমিয়তে উলামায়ে  ইসলাম বাংলাদেশের মাসিক সভা
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ চাঁদপুর জেলার অন্তর্গত মতলব উত্তর উপজেলা জমিয়তে উলামায়ে  ইসলাম বাংলাদেশের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার জমিয়ত উপজেলা অস্থায়ী কার্যালয় উত্তর পাঁচ আনী মানসূরিয়া আরাবিয়া মাদরাসা মিলনায়তনে মাসিক সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব  করেন মতলব উত্তর উপজেলা জমিয়ত সভাপতি মাওলানা নজরুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী প্রচার সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সাধারণ সম্পাদক মতলব উত্তরের কৃতি সন্তান চাঁদপুর-২ আসনে জমিয়ত মনোনীত প্রার্থী মাওলানা নূর মোহাম্মদ কাসেমী।
মাসিক সভায় তিনি সাংগঠনিক কার্যক্রম কে জোরদার করার লক্ষ্যে দিকনির্দেশনামূলক  আলোচনা পেশ করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা ধানমন্ডি জোনের আহ্বায়ক এখলাস পুরের কৃতি সন্তান মাওলানা মোফাজ্জল বিন মাহফুজ, মাওলানা ফয়সাল মাহফুজ, বৈঠকে আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি মাওলানা আনোয়ার হোসাইন, মাওলানা সালাহ উদ্দিন, সাধারণ সম্পাদক মাওলানা আঃ বাতেন মাজিদী, অর্থ সম্পাদক মাওলানা আখতার হোসাইন,সহ সাধারণ সম্পাদক হাফেজ মৌলভী সামিম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আনিসুর রহমান, সহসাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সমাজ সেবা সম্পাদক মাওলানা নাসির উদ্দিন, স্বেচ্ছাসেবক সম্পাদক হাফেজ সালেহ আহমদ,যুব জমিয়ত সদস্য সচিব মাওলানা আব্দুল কাদের  জেলা ছাত্র জমিয়ত সভাপতি মাওলানা ইমরান হোসাইন , ছাত্র জমিয়ত মতলব উত্তর উপজেলা সভাপতি হাফেজ আল আমিন, হাফেজ মাওলানা আঃ কাইয়ূম, হাফেজ মেরাজুল ইসলাম, হাফেজ আসাদুজ্জামান রাজন  জনাব রোমন প্রমুখ।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।