রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩

লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে শিক্ষা উপকরণ ও খাবার বিতরন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ৮:৪৩ পিএম
লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে শিক্ষা উপকরণ ও খাবার বিতরন

চাঁদপুরে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে লায়ন্স অক্টোবর সার্ভিস মাস ২০২৫ উপলক্ষে দরিদ্র শিক্ষার্থীদের মাঝে শিক্ষা সামগ্রী ও এতিম শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ করা হয়েছে।

৬ নভেম্বর বৃহস্পতিবার বেলা ২ টায় লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর উদ্যোগে অক্টোবর সেবা মাস পালনের প্রথম পর্বে চাঁদপুর সদর উপজেলার উত্তর বালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কোমলমতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ ও দ্বিতীয় পর্বে শহরের জামিয়া ইসলামিয়া এমদাদুল উলূম (নাজির খান বাড়ী) মাদ্রাসা ও এতিমখানার শিক্ষার্থীদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ সম্পন্ন হয়েছে।

দিনব্যাপী লায়ন্স অক্টোবর সেবা মাস ২০২৫ অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব চাঁদপুর রুপালীর প্রেসিডেন্ট লায়ন আলমগীর আলম জুয়েল এর সভাপতিত্বে এবং সেক্রেটারি লায়ন মোহাম্মদ গোলাম হোসেন টিটুর সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন অনুষ্ঠানের আয়োজক পিপি লায়ন মাহমুদুল হাসান খান।এছাড়াও সেবা মাস উপলক্ষে শুভেচ্ছা বক্তব্য রাখেন ফাস্ট ভাইস প্রেসিডেন্ট লায়ন আরমান চৌধুরী রবিন,পিপি লায়ন জাকির হোসেন,পি পি লায়ন জিকরুল আহসান,আইপিপি লায়ন মুহাম্মদ খোরশেদ আলম বাবুল।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগঠক আবুল কালাম আজাদ,লায়ন আলমগীর হোসেন রুবেল,জয়েন্ট সেক্রেটারি লায়ন মোঃ শাখাওয়াত হোসেন,ট্রেজারার লায়ন মোহাম্মদ সৈয়দ হোসেন এবং ভাইস প্রেসিডেন্ট লায়ন ফয়সাল আহমেদ।

Model Hospital

শিক্ষা উপকরণ ও খাবার বিতরণ অনুষ্ঠানে অতিথিগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশ মূলক বক্তব্য রাখেন।অনুষ্ঠান শেষে মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে লায়ন্স ও লিও ক্লাবের সদস্যরা একসাথে দুপুরের খাবার গ্রহন করেন।লায়ন্স অক্টোবর সেবা মাস ২০২৫ উপলক্ষে সুন্দর আয়োজন করার জন্য আয়োজক পিপি লায়ন মাহমুদুল হাসান খানের প্রতি সায়ন্স ক্লাবের সকল সদস্যরা কৃতজ্ঞতা প্রকাশ করেন।

হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬, ১১:০০ এম
হাজীগঞ্জের ভাটরায় ‘জাউরা’ গ্রুপের হামলায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রাজমিস্ত্রী শুকু

চাঁদপুরের হাজীগঞ্জে ‘ভাটরার জাউরা’ নামে পরিচিত একটি কিশোর গ্যাংয়ের হামলায় মো.শুকুর আলম (২৫) নামে এক রাজমিস্ত্রী গুরুতর আহত হয়েছেন। বর্তমানে তিনি অচেতন অবস্থায় রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তার শারীরিক অবস্থা সংকটাপন্ন বলে জানা গেছে। এ ঘটনায় তারেক (২০) নামে আরও একজন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ভাটরা গ্রামের মজুমদার বাড়িতে একটি গায়ে হলুদের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে। আহত শুকুর আলম ওই বাড়ির কামাল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, গায়ে হলুদের অনুষ্ঠানে সাউন্ডবক্সের সংযোগ বিচ্ছিন্ন করাকে কেন্দ্র করে বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে তারেককে মারধর করা হলে তার চিৎকার শুনে শুকুর আলম এগিয়ে আসেন। এ সময় তাকেও মারধর করা হয় এবং গাছের গুঁড়ি দিয়ে মাথায় আঘাত করা হলে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়দের অভিযোগ, ভাটরা গ্রামের মেহেদী, জিসান মোল্লা, শাহিন ও শাওন এবং সৈয়দপুর গ্রামের ইউসুফ, সাব্বির, আহসান ও সিয়ামসহ কয়েকজন এ হামলায় জড়িত।

Model Hospital

আহত শুকুর আলমকে প্রথমে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, পরে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তারেক স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।

স্থানীয়দের দাবি-‘ভাটরার জাউরা’ গ্রুপের সদস্যদের বিরুদ্ধে মাদক সেবন, চুরি ও হামলার অভিযোগ রয়েছে। এর আগেও তাদের হামলায় ইউপি সদস্য মো. ইসমাঈল হোসেনসহ কয়েকজন আহত হয়েছেন বলে অভিযোগ করেন তারা। তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা স্বপন বলেন, এর আগে গ্রুপটির কয়েকজন সদস্য ও তাদের অভিভাবকদের ডেকে সতর্ক করা হয়েছিল। এরপরও এমন ঘটনা ঘটেছে। কিশোর গ্যাং প্রতিরোধে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী,জনপ্রতিনিধি ও এলাকাবাসীর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভূঁইয়া জানান, এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মাদক, ইভটিজিং ও কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি রয়েছে বলেও জানান তিনি।