বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

খেলার মাধ্যমে প্রতিটি উপজেলায় মাদক মুক্ত সমাজ গড়তে হবে : পুলিশ সুপার আব্দুর রাকিব

বর্তমান তরুণরা সময়কে গুরুত্ব সহকারে কাজে লাগাতে হবে : জেলা প্রশাসক মোহসীন উদ্দিন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৭:৫১ পিএম
বর্তমান তরুণরা সময়কে গুরুত্ব সহকারে কাজে লাগাতে হবে : জেলা প্রশাসক মোহসীন উদ্দিন

কচুয়ায় ইউএনও গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় বিজয়ী দল পৌরসভার হাতে ট্রফি তুলে দিচ্ছেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিনসহ অন্যান্য অতিথিবৃন্দ।

চাঁদপুরের কচুয়ায় দ্বিতীয় ইউএনও ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার উপজেলা প্রশাসন ও ক্রীড়া সংস্থার আয়োজনে কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় পৌরসভা বনাম বিতারা ইউনিয়ন পরিষদ একাদশের মধ্যে অনুষ্ঠিত হয়। ৯০ মিনিট খেলায় বিতারা ইউনিয়ন পরিষদকে শূন্য গোলে হারিয়ে ১ গোলে পৌরসভা চ্যাম্পিয়ন অর্জন করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ হেলাল চৌধুরীর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) আবু নাছিরের সঞ্চলনায় খেলার মাঠ প্রাঙ্গণে প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশাসক মোহাম্মদ মোহাসীন উদ্দিন।

এসময় তিনি বলেন, আমরা প্রায়ই সময় দেখেছি যে, এই ধরনের ফুটবল খেলাধুলাতে মারামারি হয়। এই কারনে যারা এই খেলাটির উদ্যোক্তা ছিলো তারা মনেপ্রাণে জুড়ে খেলাটি পরিচালনা করে ছিলেন। আমার খুব ভালো লেগেছে, ১৬টি টিম নিয়ে একটি সুন্দর টুর্নামেন্টের আয়োজন করেছে। এটা শুধু প্রশাসন, পুলিশসহ খেলোয়াড়দের পক্ষে সম্ভব ছিলো না, সকলের সহযোগীতায় সুন্দর একটি টুর্নামেন্ট উপহার দিয়েছেন।

Model Hospital

দুটি দলেই ভালো খেলেছে। সঠিক সময়ে পৌরসভা গোল করে বিজয়ী হয়েছে। তরুণ সমাজ এইদিক সেদিক ভুল কাজ করে। সময়টা পার হয়ে গেলে তুমি সঠিক জায়গায় যেতে পারবে না। সঠিক সময়ে সঠিক কাজ করতে হবে। সময়টা যখন হেলায় পার হয়ে যাবে, সে সময়টা আর পাবে না। প্রত্যেককে এই বিষয়টি জীবনের ক্ষেত্রে মনে করে রাখবে। এই সুন্দর টুর্নামেন্টের আয়োজনকারী বিশেষ করে দর্শকদের ধন্যবাদ জানাই। বিজয়ী দল পৌরসভাকে অভিনন্দন ও রানার্স-আপ বিতারা ইউনিয়নকেও অভিনন্দন।

বিশেষ অতিথির বক্তব্যে পুলিশ সুপার মুহাম্মদ আব্দুর রাকিব পিপিএম বলেন, আজকে যে ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়ে গেছে, এটা যেনো এখানে শেষ না হয়। প্রতিটি ইউনিয়ন, প্রত্যেক স্টুডেন্ট এই ধরনের খেলা অব্যাহত রাখতে হবে। খেলার মাধ্যমে আমরা মাদক মুক্ত সমাজ, মাদক মুক্ত পরিবার, মাদক মুক্ত কচুয়া উপজেলা হবে, এই আশাবাদ ব্যক্ত করছি।

অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.আজিজুল ইসলাম, কচুয়া কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সৈয়দ ফেরদৌস আহম্মেদ, উপজেলা মৎস্য কর্মকর্তা জহিরুল ইসলাম, কচুয়া প্রেসক্লাবের সভাপতি মো.আতাউল করিম, পৌর নির্বাহী কর্মকর্তা মো.ফখরুল ইসলাম।

এসময় উপজেলা বিএনপি’র সভাপতি মো.খায়রুল আবেদীন স্বপন, উপজেলা বিএনপির প্রধান সমন্বয়ক শাহ জালাল প্রধান জালাল,উত্তর কচুয়া বিএনপি সাধারন সম্পাদক মো.ইউসুফ মিয়াজী,উপজেলা জামায়াতের আমির এ্যাডভোকেট মো.আবু তাহের মেছবাহ, উপজেলা বিএনপি যুগ্ম-সাধারন সম্পাদক সারফিন হোসাইন,মাহবুব আলম মৃধা,কচুয়া পৌর বিএনপি সভাপতি মো, বিল্লাল হোসেন মজুমদার,সাধারন সম্পাদক সেলিম পাটোয়ারী,সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া পৌর জামায়াতের আমির শাহ মুহাম্মদ জাকির উল্লাহ শাহজুলী, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমন, সাংগঠনিক সম্পাদক শাহীন পাটওয়ারী, খেলা দায়িত্ব থাকা উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য জাফরুল ইসলাম, আবুল কালাম আজাদ,নাছির উদ্দিন নসু,জাহাঙ্গীর আলমসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন কর্মকর্তা, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য ও কচুয়া উপজেলাসহ বিভিন্ন উপজেলার ফুটবল প্রেমিক হাজার হাজার দর্শকরা উপস্থিত হয়ে খেলা উপভোগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital