শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩

ময়লার স্তুপ থেকে বাগান: হাজীগঞ্জে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ

মোহাম্মদ মোশারফ হোসেন প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৮:৩৮ পিএম
ময়লার স্তুপ থেকে বাগান: হাজীগঞ্জে বিডি ক্লিনের ব্যতিক্রমী উদ্যোগ

ময়লার দুর্গন্ধে একসময় পথচলা ছিল কষ্টকর। সেই স্থান এখন সবুজে ভরা এক ছোট্ট বাগান। হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের ব্রিজের পাশে ময়লার স্তুপকে পরিছন্ন করে ফুল ও ফলের বাগানে পরিণত করেছে স্বেচ্ছাসেবী সংগঠন বিডি ক্লিন হাজীগঞ্জ টিম।

শনিবার ৮ নভেম্বর দিনব্যাপী এ পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেয় স্থানীয় স্বেচ্ছাসেবীরা। তাদের সহযোগিতায় হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশন–এর সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাত, এবং বিডি ক্লিন চাঁদপুরের উপসমন্বয়ক নাফিসুর রহমান তামিমসহ অনেকে উপস্থিত ছিলেন।

স্থানটিতে আগে ছিল নোংরা আবর্জনা ও ঝোপঝাড়ে ভরা এলাকা। দীর্ঘদিন ধরে এলাকাবাসী ও শিক্ষার্থীরা দুর্গন্ধে ভোগান্তিতে ছিলেন। এবার বিডি ক্লিন হাজীগঞ্জ টিমের উদ্যোগে সেই স্থানটিতে কেটে ফেলা হয় ঝোপঝাড়, পরিষ্কার করা হয় ময়লা, এরপর সেখানে লাগানো হয় ফলদ ও ফুলের চারা।

ওসি মহিউদ্দিন ফারুক বলেন, “পরিচ্ছন্ন হাজীগঞ্জ গড়তে সবাইকে সচেতন হতে হবে। বাজারে যত্রতত্র ময়লা না ফেলে ডাস্টবিন ব্যবহার করতে হবে। নিয়ম ভাঙলে বাজার কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Model Hospital

চাঁদপুর জেলা স্বেচ্ছাসেবী এসোসিয়েশনের সদস্য সচিব সাইফুল ইসলাম সিফাত বলেন, “এখন দায়িত্ব স্থানীয়দেরও। গাছগুলোর যত্ন নিতে হবে, পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে। তাহলেই এই উদ্যোগ টেকসই হবে।”

বিডি ক্লিন হাজীগঞ্জের আইটি ও মিডিয়া সমন্বয়ক ফয়সাল বলেন, “আমরা বহুদিন ধরে লক্ষ্য করছিলাম এই জায়গাটিতে মানুষ ও শিক্ষার্থীরা প্রতিদিন যাতায়াত করেন, কিন্তু দুর্গন্ধের কারণে ভীষণ কষ্ট পেতে হয়। তাই আজ আমরা সিদ্ধান্ত নিয়েছি, এই ময়লার স্তুপটিকে ফুল ও ফলের বাগানে রূপ দেব। আমাদের লক্ষ্য ‘পরিচ্ছন্ন হাজীগঞ্জ, পরিচ্ছন্ন বাংলাদেশ।’”

বিডি ক্লিনের সদস্যরা জানান, এটি শুধু একটি পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং একটি বার্তা“ময়লার স্তুপ নয়, চাই ফুলে ভরা দেশ।” ভবিষ্যতেও হাজীগঞ্জসহ চাঁদপুর জেলার বিভিন্ন স্থানে এমন পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত থাকবে।

সংগঠনটি জানিয়েছে, আগামী মাস থেকে হাজীগঞ্জ পৌর এলাকার আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানে পরিচ্ছন্নতা ও বৃক্ষরোপণ অভিযান পরিচালনার পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিডি ক্লিন হাজীগঞ্জ টিমের এই উদ্যোগে এলাকাবাসীও প্রশংসা জানিয়েছেন। স্থানীয় এক ব্যবসায়ী বলেন, “আগে এখানে দাঁড়ানোই যেত না, এখন জায়গাটা সুন্দর হয়ে গেছে। আমরাও প্রতিদিন গাছগুলোর যত্ন নেব।”

পরিস্কার পরিচ্ছন্ন অভিযানে অংশ নেন উপজেলা সমন্বয়ক জাহিদুল হাসান, সদস্য জাহিদুল, নিলয়, নাইম, রোমান, আরাফাত, বোরহান প্রমূখ।

এভাবেই স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর অংশগ্রহণে বদলে যাচ্ছে হাজীগঞ্জ, ময়লার স্তূপের জায়গায় ফুটে উঠছে সবুজের আশা।

উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ১০:২৭ পিএম
উৎপাদনই বদলাবে বাংলাদেশ: দক্ষতা বৃদ্ধিতে চাঁদপুরে ব্যবসায়ী সম্মেলন

চাঁদপুরে ‘টাকা মাত্র ১০ হাজার, খুলবে ব্যবসার দ্বার’ এই স্লোগানে অনুষ্ঠিত হয়েছে ব্যবসায়ী সম্মেলন। সম্মেলনে দেশের অর্থনৈতিক অগ্রগতি তরান্বিত করতে নতুন উদ্যোক্তা তৈরি, সৎ-আদর্শ ব্যবসায়ী গড়ে তোলা এবং উৎপাদনমুখী শিল্পপ্রতিষ্ঠান প্রতিষ্ঠার ওপর জোর দিয়েছেন বক্তারা।

শুক্রবার (২৩ অক্টোবর) সকালে চাঁদপুর শহরের চেয়ারম্যানঘাট এলাকার ইউরেশিয়া কনভেনশন হলে ইন্ডাস্ট্রিয়ালিস্টস অ্যান্ড বিজনেসমেন ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডাব্লিউএফ) চাঁদপুর জেলা শাখা এ সম্মেলনের আয়োজন করে।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ‘২০৫০ সালের বিশ্ব শিল্পবিপ্লবের সঙ্গে তাল মেলাতে হলে আমাদের উৎপাদনে যেতে হবে। শিল্পপ্রতিষ্ঠান গড়ে তোলার কোনো বিকল্প নেই।’

তিনি আরও বলেন, ‘বাংলাদেশ বাণিজ্যিকভাবে সম্ভাবনাময় দেশ। ১৮ কোটি মানুষের বিশাল বাজার থাকায় দেশি-বিদেশি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশের গুরুত্ব রয়েছে। এ সম্ভাবনাকে কাজে লাগাতে ব্যবসায়ীদের উৎপাদনমুখী হতে হবে।’

Model Hospital

চীনসহ বিভিন্ন উৎপাদনকারী দেশ সফরের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ‘উৎপাদনই এসব দেশের অর্থনৈতিক পরিবর্তনের অন্যতম প্রধান শক্তি।

তিনি আরও বলেন, সম্পদ অর্জন করতে হবে, তবে তা অবশ্যই সৎ পথে। সংগঠনের সদস্য হওয়ার ক্ষেত্রে ব্যক্তি বা ধর্মীয় পরিচয়ে কোনো বাধা নেই, তবে সততা থাকতে হবে। সঠিক পরিকল্পনা, সততা, সাহস, দক্ষতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে চাঁদপুরেও বড় শিল্পোদ্যোক্তা তৈরি করা সম্ভব।’

সম্মেলনে অংশ নেওয়া পাঁচ শতাধিক ব্যবসায়ীর মধ্যে মাত্র ১৬ জন উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন উল্লেখ করে তিনি বলেন, এই উদ্যোক্তারা চাঁদপুরে শিল্পায়নের সম্ভাবনা জাগিয়ে তুলেছেন। মাত্র তিনটি মেশিন দিয়ে উৎপাদন শুরু করে তিন বছরের মধ্যে একটি প্রতিষ্ঠানকে অর্ধশতাধিক মেশিনে বিভিন্ন পণ্য উৎপাদন করতে দেখেছেন বলেও নিজের অভিজ্ঞতা তুলে ধরেন তিনি। তার মতে, এ ধরনের সাফল্য নতুন উদ্যোক্তাদের অনুপ্রাণিত করতে পারে।

আইবিডাব্লিউএফের চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহ্ আলমের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন সংগঠনটির কেন্দ্রীয় অর্থ সম্পাদক হুমায়ুন কবির পাটওয়ারী, কুমিল্লা আঞ্চলিক সভাপতি কাজী নজরুল ইসলাম খাদেম এবং জেলা শাখার উপদেষ্টা অধ্যক্ষ মো. হারুন অর রশিদ উসমানী।

জেলা শাখার সাধারণ সম্পাদক রেজাউল করিমের সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য দেন সহসভাপতি মোজাম্মেল হক পরান ও বাদশা ফয়সাল।

ব্যবসায়ীদের মধ্যে বক্তব্য দেন মাওলানা আবু জাফর সিদ্দিক, শাখাওয়াত হোসেন, আবুবকর সিদ্দিক, হাফেজ তাজবীর ও সাইফুল ইসলাম সবুজ প্রমুখ।

বক্তারা নিজেদের ব্যবসায়িক অভিজ্ঞতা ও সাফল্যের গল্প তুলে ধরে সমৃদ্ধ বাংলাদেশ গঠনে ব্যবসায়ীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা বলেন। পাশাপাশি নতুন উদ্যোক্তা তৈরি, ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ করা এবং সততা ও আদর্শের ভিত্তিতে ব্যবসা পরিচালনার আহ্বান জানান।