বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে পৌরসভা বিএনপির ধানের শীষের সমর্থনে গণজমায়েত

ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যের ডাক দিলেন ব্যারিস্টার কামাল উদ্দিন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:০৮ পিএম
ধানের শীষের বিজয় নিশ্চিতে ঐক্যের ডাক দিলেন ব্যারিস্টার কামাল উদ্দিন
শাহরাস্তিতে ধানের শীষের প্রতীকের প্রার্থীকে বিজয়ী করার লক্ষ্যে এক গণজমায়েত অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৮ নভেম্বর) বিকেলে শাহরাস্তি পৌরসভা বিএনপির আয়োজনে পৌর শহরের বিয়াম ল্যাবরেটরি স্কুল মাঠে এটি অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন শাহরাস্তি পৌরসভা ১২নং ওয়ার্ড বিএনপি সভাপতি আবু তাহের।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ব্যারিস্টার মোহাম্মদ কামাল উদ্দিন।তিনি বলেন, “আমি আপনাদের নিকট কৃতজ্ঞ। দীর্ঘদিন আপনারা আমার নেতৃত্বে বিএনপির জন্য আন্দোলন-সংগ্রাম করেছেন, ত্যাগ তিতিক্ষা দিয়েছেন। এখন দল যাকে মনোনয়ন দিয়েছে, আমরা সবাই তার তথা ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে।
এতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী হবে। তিনি আরও বলেন, এখন আর পেছনে তাকিয়ে নয়—সবাইকে ঐক্যবদ্ধ থেকে কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে কাজ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহরাস্তি পৌরসভা বিএনপির সভাপতি মো. আবুল খায়ের সিএ তার বক্তব্য অনুরূপ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।
পৌর সাধারণ সম্পাদক  আলহাজ্ব মো. ফারুক হোসেন মিয়াজি তার বক্তব্যে বলেন, আজ থেকে আমরা আর কোনো বিভেদ চাই না। আমি ইতোমধ্যে চারটি সভা করেছি—সবাইকে এক প্ল্যাটফর্মে আসার আহ্বান জানিয়েছি। আমাদের লক্ষ্য ধানের শীষের বিজয় নিশ্চিত করা। তিনি যোগ করেন, প্রার্থী নির্ধারণের দায়িত্ব কেন্দ্রীয় বিএনপির হলেও বিজয় নিশ্চিতের দায়িত্ব তৃণমূলের। তাই সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
গণজমায়েতে আরও বক্তব্য দেন পৌরসভা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো. মনিরুজ্জামান,সাবেক কাউন্সিলর বিএনপি নেতা ছফিউল্লাহ মিয়াজি,  চাঁদপুর রেল শ্রমিক ইউনিয়ন নেতা মো. রফিকুল ইসলাম মাস্টার, উপজেলা বিএনপির সাবেক  সাংগঠনিক সম্পাদক তোফায়েল আহমেদ ইরান, বিএনপি নেতা আ. মালেক, পৌর বিএনপি নেতা এস.এম. লিটন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আবুল হায়দার, পৌর ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল ইসলাম জুয়েল, ছাত্রদল নেতা মো. সাহাদাত ও উপজেলা শ্রমিক দলের যুগ্ম সম্পাদক মো. মনির হোসেন।
সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন পৌর যুবদলের সদস্য সচিব  আব্দুল কাইয়ুম রিপন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।