বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৯:১০ পিএম
শাহরাস্তিতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা
শাহরাস্তিতে ঐতিহাসিক ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে  প্রামাণ্যচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) রাতে  শাহরাস্তি উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে পৌরসভার নিজমেহার মডেল পাইলট উঃবিঃ মাঠে এটি অনুষ্ঠিত হয়।
উপজেলা যুবদলের আহ্বায়ক মোঃ আলী আজগর মিয়াজীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব আয়েত আলী ভূঁইয়া।
তিনি তার বক্তব্য বলেন, ৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক অবিস্মরণীয় দিন। এ দিনে সৈনিক ও জনতা ঐক্যবদ্ধ হয়ে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও গণতন্ত্র রক্ষায় অনন্য ভূমিকা পালন করেছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সেই দিনে জাতিকে নতুন দিকনির্দেশনা দেন, যেখান থেকে বাংলাদেশের বহুদলীয় গণতন্ত্রের যাত্রা শুরু হয়।
আজ আমাদের সেই চেতনা ধারণ করে দলকে আরও শক্তিশালী করতে হবে।তিনি আরো যোগ করেন, সম্প্রতি চাঁদপুর-৫ ( হাজীগঞ্জে শাহরাস্তি) নির্বাচনী এলাকায় ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিনিয়ার মুমিন হককে মনোনীত করা হয়েছে।ওই লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। নির্বাচনে বিজয় নিশ্চিত করতে হবে।
এ সময় অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মোজাহের হোসেন, সহ-সভাপতি আবু ইউসুফ পাটোয়ারী রুপন, সহ-সভাপতি শাহ মোহাম্মদ আলী, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সেলিম পাটোয়ারী লিটন, সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী আখতার হোসেন পাটোয়ারী, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক শেখ বেলায়েত হোসেন সেলিম,উপজেলা বিএনপি’র যুগ্ম সম্পাদক মোহাম্মদ ইকবাল হোসেন, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক এবিএম পলাশ,সাধারণ সম্পাদক আজগর হোসেন, উপজেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক গোলাম মাহবুব চৌধুরীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
বক্তারা আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শুধু স্বাধীনতার ঘোষক নন, তিনি আধুনিক বাংলাদেশের রাজনৈতিক পুনর্জাগরণের স্থপতি। তার ঘোষিত জাতীয় বিপ্লব ও সংহতির মূল লক্ষ্য ছিল— দেশপ্রেম, ঐক্য ও আত্মনির্ভরতার ভিত্তিতে একটি গণতান্ত্রিক বাংলাদেশ গড়া।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। এতে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital