শাহরাস্তিতে ধানের শীষের প্রার্থীর দুইদিন ব্যাপী জনসভা প্রস্তুতিমূলক সভা
ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া ঘরে ফিরবো না আমরা : বিএনপি নেতা আবু ইউসুফ পাটোয়ারী রুপন
মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১০:২৪ পিএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী লায়ন ইঞ্জিঃ মমিনুল হকের নির্বাচনী জনসভার প্রস্তুতি নিতে দুটি পৃথক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৭ নভেম্বর) বিকেলে শাহরাস্তির টামটা উত্তর ইউপির বলশীদ হাজী আকুব আলী উঃবিঃ মাঠে এবং রাতে টামটা দক্ষিণ ইউপির উয়ারুক রহমানিয়া উঃবিঃ মাঠে এসব সভা অনুষ্ঠিত হয়।
সূত্রে জানা যায়, টামটা উত্তরের সভাটি শুরু হয় প্রয়াত ইউপি চেয়ারম্যান আশেক আলীর কবর জিয়ারতের মাধ্যমে।
সভাপতিত্ব করেন টামটা উত্তর ইউপি বিএনপি সভাপতি শহীদ উল্লাহ মিয়াজী। আর দক্ষিণের সভায় সভাপতিত্ব করেন ইউপি বিএনপি সভাপতি আনোয়ার হোসেন আখন্দ।
দুটি সভার প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সভাপতি, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আবু ইউসুফ পাটোয়ারী রুপন।তিনি বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চাঁদপুর-৫ আসনে ধানের শীষের প্রার্থী হিসেবে লায়ন ইঞ্জিঃ মমিনুল হককে মনোনয়ন দেওয়া হয়েছে।
আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবো, ধানের শীষের বিজয় নিশ্চিত করা ছাড়া ঘরে ফিরবো না। তিনি আরও জানান, আগামী ১৪ ও ১৫ নভেম্বর টামটা দক্ষিণ উত্তরে ইঞ্জিনিয়ার মমিনুল হক জনসংযোগ করবেন। এজন্য তিনি মাঠ পর্যায়ের নেতাকর্মীদের প্রস্তুত থাকার আহ্বান জানান। একই সঙ্গে শাহরাস্তি উপজেলার একটি পৌরসভা ও দশটি ইউনিয়ন নিয়ে নির্বাচনী রোডম্যাপের প্রাথমিক পরিকল্পনাও উপস্থাপন করেন তিনি।
সভায় বক্তারা প্রয়াত ৪ বারের সাংসদ সদস্য মরহুম এম. এ. মতিন, সাবেক উপজেলা বিএনপি সভাপতি মরহুম সিদ্দিকুর রহমান হেডমাস্টার, সাবেক উপজেলা চেয়ারম্যান দেলোয়ার হোসেন মিয়াজী ও মাওলানা মোজাফফর হোসেনের অবদানের স্মরণ করে তাঁদের আত্মার মাগফিরাত কামনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র সহ-সাংগঠনিক সম্পাদক মমতাজ উদ্দিন, বিএনপি নেতা হাবিবুল্লাহ বিএসসি, টামটা দক্ষিণ বিএনপি সাধারণ সম্পাদক মোহাম্মদ শামীম আহমেদ, টামটা উত্তর বিএনপি নেতা কিরন মুন্সি,সাবেক সাধারণ সম্পাদক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক গোলাম ফারুক সাগর,মোহাম্মদ হেলাল মুন্সী, বিএনপি নেতা ইকরামুল হাওলাদার রহিম, সাংগঠনিক সম্পাদক আয়াত আলী বেঙ্গল,সাংগঠনিক সম্পাদক মিন্টু, দক্ষিণের যুবদল সভাপতি মমিন সিকদার, সাধারণ সম্পাদক দিদার, যুবদল সভাপতি মোঃ আলমসহ স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।





