বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব ও গুণিজন সংবর্ধনা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ১১:৩০ পিএম
নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের আয়োজনে মেহেদী উৎসব ও গুণিজন সংবর্ধনা
চাঁদপুরে নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ৩৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মেহেদী উৎসব প্রতিযোগিতা ও গুণিজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর শনিবার বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উৎসবমুখর পরিবেশে এই আয়োজন অনুষ্ঠিত হয়। এতে ৩টি বিভাগে বিভিন্ন বয়সের শতাধিক নারী শিক্ষার্থী ও গৃহিণীরা তাদের নিজেদের হাতে মেহেদী আঁকা প্রতিযোগিতায় অংশ নেন।

বিকেল ৪টায় মেহেদী উৎসব প্রতিযোগিতার উদ্বোধন করেন পুরানবাজার ডিগ্রি কলেজের সভাপতি ডাঃ মোবারক হোসেন। এই পর্বে সভাপতিত্ব করেন মেহেদী উৎসব উদযাপন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ।
সন্ধ্যায় সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন চাঁদপুর জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট কুহীনুর বেগম। এই পর্বে সভাপতিত্ব করেন উৎসব উদযাপন পরিষদের সদস্য সচিব অ্যাডভোকেট নুরুল হক কমল‌।

নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিষ্ঠাতা সভপতি অ্যাড. আবুল কালাম সরকারের সার্বিক তত্ত্বাবধানে এবং সাংবাদিক এমআর ইসলাম বাবুর পরিচালনায় সংবর্ধিত অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট আবু সালেহ, অ্যাডভোকেট রফিকুল হাসান রিপন, স্কাউট কমিশনার শাজাহান সিদ্দিকী, অ্যাডভোকেট তৌহিদুল ইসলাম তরুণ, ইখতিয়ার উদ্দিন শিশু, চিত্রশিল্পী বিপ্লব দাস কুট্টি প্রমুখ।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাজী মনসুর আলী ফাউন্ডেশনের সভাপতি রতন মিয়া বেপারী সেলিম নতুন কুঁড়ি ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের সহ-সভাপতি ইয়াকুব বিন সায়েদ লিটনসহ বিভিন্ন সংস্কৃতিক সংগঠনের সদস্যবৃন্দ।

Model Hospital
আয়োজনে একাধিক গুণীজনকে তাদের অবদানের জন্য বিভিন্ন ক্যাটাগরিতে সংবর্ধনা প্রদান করা হয়। এছাড়া উৎসবে মেহেদী আঁকার উপর বিজয়ীদের মাঝে পুরস্কার প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।