শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে মুখবধিরদের ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৪১ পিএম
হাজীগঞ্জে মুখবধিরদের ৭ দফা দাবিতে অবস্থান কর্মসূচী

হাজীগঞ্জে ৭ দফা দাবিতে মুখবধিরদের অবস্থান কর্মসূচীতে অংশ নেন অর্ধ শতাধিক মুখবধির।

আত্মকর্মসংস্থান সৃষ্টি, সরকারি ভাতা বৃদ্ধি ও চিকিৎসা সুবিধাসহ সাত দফা দাবিতে চাঁদপুরের হাজীগঞ্জে অবস্থান কর্মসূচী পালন করেছে মুখবধিররা।

রবিবার (৯ নভেম্বর) সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের সামনে এ কর্মসূচী অনুষ্ঠিত হয়।

‘হাজীগঞ্জ বধির ও প্রতিবন্ধী সমাজ কল্যাণ সংস্থা’-এর আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচীর নেতৃত্ব দেন সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক। কর্মসূচীতে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকা থেকে অর্ধ শতাধিক মুখবধির অংশ নেন।

অবস্থান শেষে সংগঠনের নেতারা উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার কাছে পৃথকভাবে স্মারকলিপি প্রদান করেন।

Model Hospital

সংগঠনের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, “আমরা সমাজের একটি অবিচ্ছেদ্য অংশ। কিন্তু নানা অবহেলা ও অনুদৃষ্টি আমাদের পিছিয়ে দিচ্ছে। সরকারের কাছে অনুরোধ, মুখবধির ও প্রতিবন্ধীদের জন্য ঘোষিত ভাতা ও সুযোগ-সুবিধাগুলো বাস্তবায়ন করা হোক।”

তাদের ৭ দফা দাবির মধ্যে রয়েছে :

১. প্রত্যেক মুখবধিরের মাসিক ৫ হাজার টাকা ভাতা প্রদান, ২. সংগঠনের স্থায়ী কার্যালয় স্থাপনে সরকারি জমি বরাদ্দ, ৩. সকল সদস্যের জন্য ভিজিএফ কার্ড ও সরকারি বরাদ্দ নিশ্চিতকরণ, ৪. আত্মকর্মসংস্থান ও পুনর্বাসনের সুযোগ সৃষ্টি, ৫. ক্ষুদ্র ও কুটির শিল্পে সুদমুক্ত ঋণ প্রদানের ব্যবস্থা, ৬. সরকারি হাসপাতাল ও ক্লিনিকে বিশেষ চিকিৎসা সুবিধা নিশ্চিতকরণ, ৭. গৃহহীণ প্রতিবন্ধীদের জন্য ঘর নির্মাণের উদ্যোগ গ্রহণ।

অংশগ্রহণকারীরা জানান, তাদের এই ন্যায্য দাবিগুলো দ্রুত বাস্তবায়ন না হলে তারা পরবর্তী সময়ে বৃহত্তর কর্মসূচী ঘোষণা করবেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital