বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ভ্রণফুল

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ পিএম
প্রকাশিত হলো নুরুন্নাহার মুন্নির কাব্যগ্রন্থ ভ্রণফুল

জীবনের বহুমাত্রিক স্পন্দন ও সৃষ্টির গর্ভস্থ সুরের মূর্ছনায় গড়ে উঠেছে ‘ভ্রণফুল’ গ্রন্থের অন্তর্গঠন। কাব্যগ্রন্থটি ধারণ করেছে সময়, সমাজ ও অনুভূতির নানান স্তর। সমাজের মুখ ও মুখোশ, অর্থ আর আবেগের টানাপোড়েনে বেঁচে থাকার লড়াই, এবং বদলে যাওয়া পৃথিবীর ক্ষুদ্র প্রত্যাশাগুলো এই গ্রন্থে রূপ পেয়েছে চিত্রকলার মতো কবিতায়।

প্রেম, প্রত্যাশা, মানবতা ও স্বদেশপ্রেম প্রতিটি বিষয় আলাদা আলাদা কবিতায় জোৎস্নার মতো মেলে ধরেছে তার নিজস্ব আভা। শিউলি-ফোটা ভোরের কোমলতা থেকে শুরু করে স্রোতপাপী হন্তারকের জ্বলে-পোড়া অস্তিত্ব – সব মিলিয়ে ভ্রণফুল এক দ্বৈত অনুভূতির জগৎ নির্মাণ করেছে, যেখানে ভালোবাসার শক্তি বিবেকের কাঠগড়ায় দাঁড় করায় সময়কে। গ্রন্থের প্রতিটি কবিতা যেন এক একটি জন্মপ্রক্রিয়া।

ব্যথা, আশা, প্রেম ও পুনর্জাগরণের পরম অনুভূতি নিয়ে। শব্দে ক্ষুধার রঙ, সবুজ অভিমানে উঠে আসা প্রত্যাশা, মুখোশের আড়াল উন্মোচনের সাহস, সব মিলিয়ে মানবতার জয়গানে উচ্চারিত হয়েছে এক আশাবাদী সুর। মেটাফোরের চমকপ্রদ ব্যবহার পাঠককে টেনে নিয়ে যাবে এক গভীর অন্তর্লোকে, যেখানে প্রতিটি পঙ্কতি জন্ম নেয় নতুন জীবনের মতো। ভ্রণফুল শুধু একটি কাব্যগ্রন্থ নয়, এটি আত্মার ভেতর ফুটে ওঠা এক জীবনদর্শন।

নুরুন্নাহার মুন্নি: কবি ও কথাসাহিত্যিক। জন্ম চাঁদপুর জেলায়। তার প্রকাশিত গ্রন্থসমূহঃ আধখোলা জানালার আলাপ(কাব্যগ্রন্থ),কেউ থাকে অন্ধকারে (কাব্যগ্রন্থ),গণতন্ত্রে পুরুষতন্ত্র (গল্পগ্রন্থ), ভ্রƒণফুল (কাব্যগ্রন্থ)। সম্পাদক লিটলম্যাগ ‘আখ্যান’।নির্বাহী সদস্য,চাঁদপুর সাহিত্য একাডেমি।

Model Hospital

লেখালেখির স্বীকৃতিস্বরূপ পেয়েছেন সমতটের কাগজ সম্মাননা, ফ্রেন্ডস অব হিউম্যানিটি বাংলাদেশ অ্যাওয়ার্ড,মুন্সীগঞ্জ সাহিত্য পরিষদ সম্মাননা, একতারা ফাউন্ডেশন গুণীজন সম্মাননা,শাহীনা রব স্মৃতি পদক, ময়মনসিংহ লোকসাহিত্য পুরস্কার সহ বেশ কিছু পুরস্কার ও সম্মাননা।

নুরুন্নাহার মুন্নি বলেন, কবিতা জীবনের আখ্যান। আনন্দ-বেদনা নাটকীয়তা, স্বাধীন জীবনে পরাধীনতার বুকফাটা আর্তনাদ,ঝুলন্ত মুখোশের দুরন্ত বেড়ে ওঠা, আকাঙ্ক্ষা আর পূর্ণতা কী নেই কবিতায়! আর কী থাকে না। প্রেম , বেঁচে থাকার লড়াই আর অদম্য সৃষ্টির গর্ভ ভেদ করে জন্ম নিল ভ্রƒণফুল ।

অনুপ্রাণন প্রকাশন থেকে প্রকাশিত হয়েছে আমার তৃতীয় কাব্যগ্রন্থ ভ্রূণফুল । আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই অনুপ্রাণন প্রকাশনীর কর্ণধার আবু ইউসুফ ভাইকে। অনুপ্রাণন প্রকাশনীর একজন লেখক হতে পেরে আমি আনন্দিত। ভ্রূণফুল কাব্যগ্রন্থের প্রচ্ছদ করেছেন নির্ঝর নৈঃশব্দ্য। মূল্য: ২২৫ টাকা। বইটি পাওয়া যাবে অনুপ্রাণন প্রকাশনীর ফেইজবুক পেইজ ও তাদের ওয়েবসাইটে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital