বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৪৬ পিএম
চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সভা

চাঁদপুর-৩ আসনে মোমবাতি মার্কার নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৩ আসনে বাংলাদেশ ইসলামী ফ্রন্ট মনোনীত মোমবাতি মার্কার প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (৯ নভেম্বর ২০২৫) বিকেলে জেলা ইসলামী ফ্রন্টের অফিসে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভায় বক্তব্য রাখেন মোমবাতি মার্কার প্রার্থী সাংবাদিক এএইচএম আহসান উল্লাহ।

নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক, জেলা ইসলামী ফ্রন্টের সাধারণ সম্পাদক মোহাম্মদ হুমায়ুন কবিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন এবং বক্তব্য রাখেন গাউছিয়া কমিটি চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক শাহজামাল তালুকদার, আহলে সুন্নাত ওয়াল জামাআত চাঁদপুর সদর উপজেলার সভাপতি মাও. আব্দুল হান্নান নিজামী, যুগ্ম সাধারণ সম্পাদক মাও. হাসানুজ্জামান, চাঁদপুর পৌর শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ নবাব খান, সাংগঠনিক সম্পাদক মাও. নোমান আহমেদ, বাংলাদেশ ইসলামী যুবসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি অধ্যাপক বজলুর রশিদ সোহেল, আব্দুল মুন্নাফ তালুকদার, হাফেজ শাহজাহান চাঁদপুরী, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা চাঁদপুর জেলা শাখার সভাপতি কামরুল হাসান বাবু, সদর উপজেলা সাধারণ সম্পাদক মো. সাইফুদ্দিন প্রমুখ।

সভায় নির্বাচনী কার্যক্রম পরিচালনা বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা এবং সিদ্ধান্ত হয়। এখন থেকে চাঁদপুর সদর এবং হাইমচরের প্রত্যন্ত অঞ্চলে জনগণের কাছে গিয়ে মোমবাতি মার্কার ভোট চাওয়ার আহ্বান জানানো হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital