বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হানারচর ইউনিয়নে গণসংযোগ ও পথসভায়

দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন : অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৫০ পিএম
দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন : অ্যাড. শাহজাহান মিয়া

চাঁদপুর সদর উপজেলার হানারচর ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে দাড়িপাল্লা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া ।

শনিবার (৮ নভেম্বর) সকালে অনুষ্ঠিত এ পথসভায় তিনি এলাকার জনগণের কাছে দাড়িপাল্লা মার্কায় ভোট ও দোয়া চান। এসময় তিনি বলেন, দেশে ন্যায়বিচার, সুশাসন ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় দাড়িপাল্লা প্রতীকই হচ্ছে পরিবর্তনের প্রতীক। জনগণের আস্থা ও ভোটের মাধ্যমে আমরা ইনশাআল্লাহ দেশে গণতন্ত্র পুনরুদ্ধার করব।

সংক্ষিপ্ত বক্তব্যে অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, আমরা একটি আদর্শ, ন্যায়নিষ্ঠ ও মানবিক শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চাই। এমন একটি সমাজ গঠন করতে চাই, যেখানে মেধা ও নৈতিকতার বিকাশ ঘটবে, তরুণরা হবে দেশের উন্নয়নের চালিকাশক্তি। শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের নিশ্চয়তার মধ্য দিয়েই আমরা একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই।

তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে দেশের মানুষ ন্যায়বিচার ও স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার থেকে বঞ্চিত। এই অবস্থা পরিবর্তনে জনগণকেই অগ্রণী ভূমিকা রাখতে হবে। তাই আগামী নির্বাচনে দাড়িপাল্লা প্রতীকে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করুন।

Model Hospital

এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলার আমীর মাওলানা আফসার উদ্দিন মিয়াজী, ইউনিয়ন সভাপতি মাওলানা আবুল কালাম, ইউনিয়ন সংগঠনিক সম্পাদক ডা. ওমর ফারুক, সহ-সভাপতি মোঃ শামসুদ্দিন খান, সাংগঠনিক সম্পাদক মোঃ হাবিবুল্লাহ প্রমুখ।

পথসভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবক, ব্যবসায়ী ও কৃষকসহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সভা শেষে অ্যাডভোকেট শাহজাহান মিয়া স্থানীয়দের সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগ করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital