বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর আল-আমিন একাডেমির শিক্ষক আবদুল মান্নানের জানাজা সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৫২ পিএম
চাঁদপুর আল-আমিন একাডেমির শিক্ষক আবদুল মান্নানের জানাজা সম্পন্ন

আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের শিক্ষক আবদুল মান্নান খানের জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন সদর-হাইমচর আসনের সংসদ সদস্য প্রার্থী জামায়াতের জেলা সেক্রেটারি এড. শাহজাহান মিয়া।

ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান চাঁদপুর আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রধান শাখার শিক্ষক আবদুল মান্নান খানের জানাজার নামাজ সম্পন্ন হয়েছে।

রবিবার (৯ নভেম্বর) সকালে প্রতিষ্ঠানটির মাঠে তার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। দীর্ঘদিন তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। রবিবার সকাল ৭টায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর।

তার গ্রামের বাড়ি চাঁদপুর শহরের বাবুরহাট রালদিয়া গ্রামে। তিনি মৃত সাত্তার খানের পুত্র। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন।

জানাজার পূর্বে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া, বিশিষ্ট শিক্ষা অনুরাগী ও সমাজসেবক আব্দুস শুকুর মোস্তান, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক ফারুকুল ইসলাম, প্রফেসর শাহ আলম, এবং গুনরাজদী ক্যাম্পাসের ইনচার্জ নাসির উদ্দিন।

Model Hospital

জানাজার নামাজ পরিচালনা করেন আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের প্রভাষক গোলাম মোস্তফা।

অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল রুহুল আমিন। প্রিয় শিক্ষককে শেষবারের মতো দেখার জন্য সহকর্মী শিক্ষক, ছাত্রছাত্রী ও এলাকাবাসীর উপচে পড়া ভিড় দেখা যায়।

আল-আমিন একাডেমি পরিবার গভীর শোক প্রকাশ করেছে এবং মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital