বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরের মান্দারীতে মাদক বিরোধী র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

মাসুদ হোসেন প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৭:৫৮ পিএম
শাহমাহমুদপুরের মান্দারীতে মাদক বিরোধী র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত
মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও কিশোর গ্যাং প্রতিরোধে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের মান্দারীতে অনুষ্ঠিত হয়েছে মাদক বিরোধী র‌্যালী, মানববন্ধন ও আলোচনা সভা।
রবিবার (৯ নভেম্বর) বিকেলে মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত উক্ত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান স্বপন মাহমুদ।
মান্দারী ছাত্র যুব ও প্রবাসী সমাজকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা সিদ্দিকী মোহাম্মদ মহসীন পাটওয়ারীর সভাপতিত্বে এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নেছার আহমেদ।ৎ
ইসলাহুল উম্মাহ সংগঠনের সভাপতি মোঃ সাইফুল ইসলাম এর পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন শাহমাহমুদপুর ইউনিয়ন কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক আবু তাহের খোকন, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, মান্দারী ফাজিল ডিগ্রি মাদ্রাসার সহ সভাপতি আওলাদ হোসেন মোল্লা, ৮নং ওয়ার্ড ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, আয়োজক সংগঠনের কোষাধ্যক্ষ ইমরুল কায়েস।
“হয়তো মাদক ছাড়ুন, নয়তো মান্দারী ছাড়ুন” এই স্লোগানকে সামনে রেখে উক্ত সমাবেশে বক্তারা বলেন, মাদকমুক্ত একটি সমাজ গঠনে সকলের সহযোগিতা প্রয়োজন। সমাজ থেকে মাদক নির্মূলে সবাইকে সচেতন হতে হবে।
পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান ও সমাজের প্রতিটি স্তরে মাদকবিরোধী আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা। মাদক প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে হবে এবং যেখানেই মাদক, সেখানেই প্রতিরোধ’ করতে হবে, এবং মাদক প্রতিরোধে প্রতিটি এলাকার গণ্যমান্য ব্যক্তিদের এগিয়ে আসতে হবে। বক্তারা আরো বলেন, আমরা দেখেছি মাদক কারবারিদেরকে পুলিশের হাতে ধরিয়ে দিলে পরদিন সেই অপরাধী এলাকায় ঘুরাফেরা করে। তার কারন, নরমাল একটি ধারা দিয়ে তাদেরকে আটক করা দেখানো হয়।
ইসলাহুল উম্মাহ সংগঠনের সার্বিক সহযোগিতায় এসময় উপস্থিত ছিলেন মান্দারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মোঃ শাহনেওয়াজ, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক বিল্লাল হোসেন পাটওয়ারী, মাহাবুব বেপারী, কবির হোসেন, অলিউল্লাহ বেপারী, বিল্লাল পাটওয়ারী, শাহাদাত গাজী, গাজী নূর আলম, জুলহাস পাটোয়ারী, তোফায়েল আহমদ, মান্দারী ছাত্র যুব ও প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা মোঃ সোহেল মিজি, সুমন গাজী, মোঃ ফয়সাল পাটোয়ারী, সহযোগী উপদেষ্টা মোঃ মাহবুব মোল্লা, মোঃ হাবিব পাটোয়ারী, সদস্য রিয়াদ পাটোয়ারী, বিল্লাল মোল্লা, হাসান গাজী, ফরিদ পাটোয়ারী, নাসিম পাটোয়ারী, ফয়সাল বেপারী, ইমন বেপারী, হাসিব বেপারী, রহমান গাজী, ফাহিম মোল্লা, জাহিদ পাটোয়ারী, ইসলাহুল উম্মাহ সংগঠনের সাধারণ সম্পাদক শিবির আহম্মেদ, সহ-সভাপতি শফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক জিসান আহমেদ, সাইফুল পাটোয়ারী, দপ্তর সম্পাদক হাসান মিজি সহ অত্র এলাকার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
মান্দারী ছাত্র যুব ও প্রবাসী সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে আয়োজিত সমাবেশে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয়। সেই সাথে মাদকের উপর উপস্থিত সকলের মাঝে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। এবং এর আগে এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital