বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

৩১ দফার বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় জরুরী : লায়ন হারুনুর রশিদ

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৮:২০ পিএম
৩১ দফার বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় জরুরী : লায়ন হারুনুর রশিদ
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক আসন্ন জাতীয় সংসদ নির্বাচেন বিএনপির মনোনীত প্রার্থী লায়ন মো. হারুনুর রশিদ বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতেগড়া দল বিএনপি এদেশের আপামোর জনগণের জন্য ভাবে।
সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের প্রতিক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদেশের মানুষের কথা ভেবেই গত দেড় যুগ আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিদারুণ কষ্ট ও দু:খ সহ্য করেও আন্দোলন সংগ্রাম করে গেছেন। তাদের কষ্ট ও হাজার নেতাকর্মীদের আত্মত্যাগের ফসলই ৫ আগস্ট। তাই আগামী বাংলাদেশ বিনির্মাণে গণঅভ্যুত্থানের চেতনাকে বাস্তবায়ন এবং সর্বোপরি তারেক রহমান ঘোষিত বিএনপির ৩১দফার সফল বাস্তবায়নের জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় জরুরী ।
তাই আসুন বিএনপির সকল নেতাকর্মী ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করি ফরিদগঞ্জে। আমি আগেও বলেছি, আজো বলছি দলের এই মনোনয়ন আমার নয় ফরিদগঞ্জের লক্ষ নেতাকর্মীর।
রোববার (৯ নভেম্বর ২০২৫) বিকালে উপজেলার গোবিন্দপুর উত্তর ইউনিয়নের সৌদিয়া মার্কেট এলাকায়, গোবিন্দপুর দক্ষিণ হাঁসা আইলের রাস্তা, গোয়ালভাওর বাজারে ধানের শীষের গণসংযোগ কালে বক্তব্য রাখতে গিয়ে তিনি এককথাগুলো বলেন।
এসময়ে তার সাথে উপস্থিত ছিলেন ফরিদগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক নাছির পাটওয়ারীর, সাবেক যুগ্মআহ্বায়ক মাহফুজুর রহমান টিপু, পৌর বিএনপি নেতা মোখলেছুর রহমান ভুট্টেুা, এম এম টুটুল পাটোয়ারী, হারুন পাঠান, মোহাম্মদ আলী মৃধা, পেয়ার আহমেদ তালুকদার, মহিলা নেত্রী শারমিন আক্তার, পৌর যুবদল নেতা শাওন পাঠান. ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সুমন, মনির হোসেনসহ বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital