বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে রংমিস্ত্রির ঝু ল ন্ত ম রদে হ উদ্ধার

শাহরাস্তি অফিস প্রকাশিত: রবিবার, ৯ নভেম্বর, ২০২৫, ৯:০২ পিএম
শাহরাস্তিতে রংমিস্ত্রির ঝু ল ন্ত ম রদে হ উদ্ধার
শাহরাস্তি পৌরশহরে মোঃ হাবিবুর রহমান (৪০) নামে এক রংমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ নভেম্বর) রাত থেকে রবিবার সকালের কোন এক সময় এ ঘটনা ঘটে।
নিহত হাবিবুর রহমান পৌরসভার ৭নং ওয়ার্ডের স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন নিজ মেহের মিজি বাড়ির মৃত ছায়েদ আলীর পুত্র।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে , প্রতিদিনের মতো শনিবার রাতে কাজ শেষে ও রাতের খাবার খেয়ে নিজ কক্ষে ঘুমাতে যান হাবিব। পরদিন সকালে ছোট ভাইয়ের স্ত্রী জোহরা বেগম তার সন্তানকে জেঠাকে  ডাকতে পাঠালে দরজা না খোলায় জানালা দিয়ে তাকিয়ে হাবিবকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। তার চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা ছুটে এই ঘটনা দেখতে পায়।
পরে নিহতের বড় ভাবি স্থানীয় নারী কাউন্সিলর রাবেয়া বেগম এসে বিষয়টি থানায় অবহিত করেন ।ওই সংবাদে শাহরাস্তি মডেল থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন শেষে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
স্থানীয়দের বরাত দিয়ে আরো জানা গেছে, নিহত হাবিবুর রহমান চার ভাইয়ের মধ্যে তৃতীয় ছিলেন। ঘটনার প্রায় ১৫ দিন আগে তার স্ত্রী শারমিন আক্তার (২৫) ও চার বছর বয়সী একমাত্র সন্তান আব্দুল্লাহ  ঢাকায় আত্মীয়ের বাড়িতে অবস্থান করছিলেন। তিনি একাই ঘরে ছিলেন।
এ বিষয়ে শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আবুল বাসার পিপিএম বার  বলেন, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ ঘটনায় একটি ইউডি মামলা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এদিকে স্থানীয়ভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতা ও পারিবারিক অশান্তি, মানসিক চাপে ভোগছিলেন তিনি এছাড়া হঠাৎ করে এমন মৃত্যু নিয়ে নানান কথা চাউর রয়েছে স্থানীয়দের মাঝে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।