বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়া মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার রোগীকে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:১১ পিএম
কচুয়া মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যোগে ৩ হাজার রোগীকে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা

মো. রাছেল : কচুয়ার ঐতিহ্যবাহী বেসরকারি সামাজিক সংগঠন মাকসুদা হক ফাউন্ডেশনের উদ্যোগে সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

শনিবার দিনব্যাপি হারিচাইল হাসিমপুর সরাকরি প্রাথমিক বিদ্যালয়ে এ সেবা কার্যক্রম অনুষ্ঠিত হয়। সেবা কার্যক্রমের মধ্যে ছিল ফ্রি মেডিকেল ক্যাম্পে চক্ষু চিকিৎসা, শিশু, ডায়াবেটিস, চর্ম, মেডিসিন ও গাইনি বিভাগে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় ৩হাজার রোগীকে ওষুধসহ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান।

মেডিকেল ক্যাম্পে ২০ জন বিশেষজ্ঞ চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন। তাছাড়া ২০২১ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় শতাধিক কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদানসহ একজন বিশেষ চাহিদা সম্পন্ন মহিলাকে হুইল চেয়ার ও ৭জন নারীকে আত্ম-কর্মসংস্থানের জন্য সেলাই মেশিন প্রদান করা হয়। এছাড়াও কুইজ প্রতিযোগীতায় ১২জন শিক্ষার্থীকে পুরষ্কার হিসেবে নগদ অর্থ প্রদান করা হয়।

মাকসুদা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোফরানুল হকের সার্বিক ব্যবস্থাপনায় ও সাধারণ সম্পাদক আবু আবদুল্লাহ আল নয়নের তত্বাবধানে এ সেবা কার্যক্রম উদ্বোধন করেন, তথ্য ও সম্প্রচার মন্ত্রনালয়ের উপ-পরিচালক মো. মনির হোসেন। উদ্বোধণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক যুগ্ম সচিব রফিকুল ইসলাম।

Model Hospital

মনপুরা বাতাবাড়িয়া জাফর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং মো. জাহাঙ্গীর আলম ও আবুল কাশেম যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, মাকসুদা হক ফাউন্ডেশনের চেয়ারম্যান গোফরানুল হক।

এছাড়াও বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান কবির হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার মুক্তিযোদ্ধা জাবের মিয়া, চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর সভাপতি তৌহিদুল ইসলাম খোকা, বুরগী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহবুব আলম, রহিমানগর ডায়াবেটিস সমিতির সাধারণ সম্পাদক মো. শাহপরান, হারিচাইল আদর্শ শিক্ষা কল্যান সংস্থার সিনিয়র সহ-সভাপতি জামাল হোসেন, ইউপি সদস্য ওসমান গনি পলাশ ও মিজানুর রহমান, হারিচাইল হাসিমপুর সরকারি প্রাথিমক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোস্তফা, ও সমাজসেবক আঃ জলিল, সুধীর চন্দ্র দেবনাথ, নাদের শাহ, শাহাদাত হোসেন প্রধান, আঃ কাদির, গোলাম ছারোয়ার মাস্টার, দুলাল প্রধান, গাজী দুলাল, আঃ রব মাস্টার।

উল্লেখ্য যে, উক্ত সেবা কার্যক্রমের সার্বিক আয়োজনে সহযোগীতা করেন হ্যান্ডস ফর হিউম্যানিটি সংস্থাসহ স্থানীয় ১০টি স্বেচ্ছাসেবী সংগঠন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital