বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বিএনপি ক্ষমতায় এলে আলেমদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে : মতলবে ড. জালাল উদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১০ নভেম্বর, ২০২৫, ১০:৫০ পিএম
বিএনপি ক্ষমতায় এলে আলেমদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে : মতলবে ড. জালাল উদ্দিন
চাঁদপুর-২ আসনে বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেছেন, বিএনপি ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতায় বিশ্বাস করে। বিএনপি ইসলামের পক্ষের দল।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সংবিধানে বিসমিল্লাহির রাহমানির রাহিম ও সর্বশক্তিমান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস সংযোজন করেছিলেন। বিএনপি ধর্ম নিয়ে রাজনীতি করে না, ধর্মীয় মূল্যবোধ ও স্বাধীনতা রক্ষায় কাজ করে। বিএনপি মনে করে ধর্মীয় মূল্যবোধ থাকলে সমাজে খরাপ কাজ থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে।
রবিবার রাতে মতলব উত্তর ষাটনল ইউনিয়নের সটাকি গ্রামের হযরত গনি শাহ মাইজভান্ডারী দরবার শরীফের বাৎসরিক ওরশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
ওরশ পরিচালনা কমিটির দায়িত্বপ্রাপ্ত ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি সদস্য বশির আহমেদ সরকার।
ওলামাদের বিএনপির পতাকাতলে সমবেত হওয়ার আহবান জানিয়ে ডঃ মোহাম্মদ জালাল উদ্দিন বলেন, বিএনপি রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এলে আলেম-ওলামাদের মর্যাদা ও সম্মান প্রতিষ্ঠায় কাজ করবে। তিনি নেতাকর্মীদের গ্রামে গ্রামে, ঘরে ঘরে বেগম খালেদা জিয়া, তারেক রহমানের সালাম পৌঁছে দিয়ে ধানের শীষের প্রচারণা এবং মহল বিশেষের বিএনপি বিরোধী প্রচারণায় জনগণ যাতে বিভ্রান্ত না হয় সেদিকে সতর্ক থাকার আহবান জানান।
তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, তারেক রহমানের ৩১ দফা ও জনকল্যাণে আগামী দিনের কর্মসূচি জনগণকে অবহিত করতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, মাইজভান্ডারীর পীর ড. সাইয়্যিদ সাইফুদ্দীন আহমদ মাইজভাণ্ডারী।
অনুষ্ঠানে মতলব উত্তর উপজেলা বিএনপির সহ-সভাপতি এসএম জাহাঙ্গীর আলম প্রধান, ছেংগারচর পৌর বিএনপির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম প্রধান, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মিয়া মঞ্জুর আমিন স্বপন ও তোফায়েল আহমেদ পাটোয়ারী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক ও পৌর যুবদলের আহ্বায়ক মোঃ উজ্জ্বল ফরাজী, সাবেক সাধারণ সম্পাদক আবু সাঈদ বেপারী, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জয়নাল পাটোয়ারী পিনু’সহ উপজেলা, পৌরসভা ও ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পরে আব্দুল গণি শাহ্ এর মাজার জিয়ারত করেন ড. মোহাম্মদ জালাল উদ্দিন ও তাঁর সফরসঙ্গীরা।
এসময় দেশ ও জাতির শান্তি সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital