বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ১১ নভেম্বর, ২০২৫, ৮:০৬ পিএম
ফরিদগঞ্জে মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিএনপির কালো পতাকা মিছিল

ফরিদগঞ্জে ধানের শীষ প্রতীকের প্রার্থী পরিবর্তনের দাবিতে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপি প্রার্থী পরিবর্তনের দাবিতে কালো পতাকা মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড থেকে উপজেলা বিএনপি, যুবদল, ছাত্রদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা হাতে কালো পতাকা নিয়ে মৌন মিছিল বের করেন। মিছিলটি বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
মিছিলে অংশ নেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মঞ্জিল হোসেন, পৌর বিএনপির সভাপতি আমানত গাজী, ডা. আবুল কালাম আজাদ, ফারুক খান, নজরুল ইসলাম পাটোয়ারী, আবদুর রহমান, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আমিন মিজি, পৌর বিএনপি নেতা জাকির গাজী, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আরিফ পাটোয়ারী, মহিলা দলের নেত্রী রেবেকা সুলতানা, যুব মহিলা দলের নেত্রী ফারজানা আক্তারসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রায় পাঁচ শতাধিক নেতা-কর্মী।
নেতারা অভিযোগ করেন, তৃণমূলের মতামত উপেক্ষা করে মনোনয়ন দেওয়া হয়েছে। এতে দলের মধ্যে ক্ষোভ ও বিভাজন সৃষ্টি হয়েছে। তারা দ্রুত মনোনয়ন পরিবর্তনের দাবি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital