বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৪৮ পিএম
চাঁদপুরে স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দের সাথে জেলা জামায়াতের মতবিনিময়

স্থানীয় পত্রিকার সম্পাদকবৃন্দের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্য রাখছেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশের শুরার সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী বলেছেন, এই দেশ আমাদের দেশ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায়, বিদেশের হস্তক্ষেপ মোকাবেলায় আমরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করবো।

১২ নভেম্বর বুধবার চাঁদপুর প্রেসক্লাব মিলনায়তনে চাঁদপুর থেকে প্রকাশিত পত্রিকার সম্পাদক প্রকাশকবৃন্দের সাথে জেলা জামায়াতের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

জেলা জামায়াতের আমীর আরো বলেন, সাংবাদিকরা জাতির দর্পণ স্বরুপ। সাংবাদিকদের মাধ্যমে আমরা ঘুম থেকে উঠেই সকল তথ্য জানতে পারি। আমরা প্রত্যাশা করি ঘটনা যাই ঘটুক না কেনো জনগণ যাতে সঠিক তথ্য পায়।

এ সময় সাংবাদিকদের উন্মুক্ত প্রশ্নের জবাব দতে গিয়ে তিনি বলেন, আগামী নির্বাচনে ধর্মভিত্তিক আটটি দলের সাথে আসন সমঝোতায় জামায়াত কোন কৃপণতা করবে না। যেখানেই কেন্দ্রীয়ভাবে আসন ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত হয় আমরা কোন প্রকার প্রশ্ন ছাড়াই তা মেনে নিবো।

Model Hospital

গণভোট প্রসঙ্গে তিনি বলেন, জুলাই সনদ গণভোটের মাধ্যমে আইনি ভিত্তি না পেলে জুলাই যোদ্ধারা বিপদে পড়বে। তাই গণভোট বাস্তবায়নে জামায়াত অনড় থাকবে। আমরা মনে করি, নির্বাচন বিলম্ব হলে জাতি ক্ষতিগ্রস্ত হবে, তাই ফেব্রুয়ারির ঘোষিত সময়ের মধ্যেই নির্বাচন প্রত্যাশা করি, তবে এর আগেই গণভোট করে জুলাই সনদকে স্বীকৃতি দিতে হবে।

জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়ার সঞ্চালনায় মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা জামায়াতের আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী ।

পত্রিকা সম্পাদকদের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি, দৈনিক চাঁদপুর খবরের সম্পাদক ও প্রকাশক সোহেল রুশদী, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক, দৈনিক শপথের সম্পাদক কাদের পলাশ, দৈনিক চাঁদপুর কন্ঠের প্রধান সম্পাদক কাজী শাহাদাত, দৈনিক চাঁদপুর প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক ইকবাল হোসেন পাটওয়ারী, দৈনিক মেঘনাবার্তার সম্পাদক ও প্রকাশক গিয়াস উদ্দিন মিলন, চাঁদপুর দর্পণের সম্পাদক শরিফ চৌধুরী, সপ্তাহিক সকাল এর সম্পাদক মোশাররফ হোসেন লিটন, প্রভাতি কাগজের সম্পাদক ও প্রকাশ আব্দুল আউল রুবেল, দৈনিক চাঁদপুর প্রবাহের যুগ্ম সম্পাদক আল ইমরান শোভন, দৈনিক সংবাদের সম্পাদক ও প্রকাশক আব্দুর রহমান। আরো উপস্থিত ছিলেন চাঁদপুর শহর জামায়াতের আমীর এডভোকেট শাহজাহান খান, সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা আফসার উদ্দিন, শহর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম সবুজ,ছাত্রশিবির চাঁদপুর শহর শাখার সভাপতি জাহিদুল ইসলাম, জেলা শাখার সভাপতি ইব্রাহিম খলিল সহ বিভিন্ন পত্রিকার প্রতিনিধি ও জামায়াতের নেতৃবৃন্দ।

বিল্লাল মিয়াজী আরো বলেন, আমরা জামায়াতে ইসলামীর প্রতি জনগণের স্বতস্ফূর্ত ভালোবাসা লক্ষ্য করছি। আমরা প্রত্যাশা করি, জামায়াতের নেতৃত্বেই আমরা আগামী নির্বাচনে সরকার গঠন করবো। আর এ যাত্রায় সাংবাদিকরা আমাদের সাথে থাকবেন, আমরা অনুরোধ করবো- সাংবাদিকেরা সাদাকে সাদা বলবেন, কালোকে বলবেন।

জেলা জামায়াতের সেক্রেটারি এডভোকেট শাহজাহান মিয়া বলেন- আমরা লক্ষ্য করেছি মানুষের মাঝে চিন্তার পরিবর্তন এসেছে, মানুষ রাজনৈতিক সচেতন হয়েছে, মানুষের সেই চিন্তাকে, সেই সচেতনতাকে বাস্তবে রুপ দিতে আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠ ও নিরপেক্ষ রাখতে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। জুলাই বিপ্লবের পর সাংবাদিকদের কোন বাঁধা নেই, কারো চোখ রাঙ্গানিকে এখন আর সাংবাদিকদের ভয় করা চলবে না।

তিনি আরো বলেন, চাঁদপুরে শান্তিপূর্ণ অবস্থান অব্যহত রাখতে জামায়াত দৃঢ়প্রতিজ্ঞ।

নির্বাচিত হলে তিনি চাঁদপুরের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন, শিশুপার্ক নির্মান, জেলেদের বিকল্প কর্মসংস্থান, তরুণদের কর্মসংস্থান, বিসিক শিল্প নগরীর উন্নয়ন সহ শান্তিপূর্ণ সহাবস্থানের অঙ্গীকার ব্যক্ত করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital