শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর জেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি ফরিদগঞ্জের শাহ্ আলম

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১০:৫৬ পিএম
চাঁদপুর জেলায় ৫ম বারের মতো শ্রেষ্ঠ ওসি ফরিদগঞ্জের শাহ্ আলম
পঞ্চমবারের মতো চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম (পিপিএম-বার)।
বুধবার (১২ নভেম্বর) চাঁদপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় গত অক্টোবর মাসে আইন-শৃঙ্খলা রক্ষায় বিশেষ অবদান, সর্বাধিক মাদক উদ্ধার, মাদক মামলা রুজু, গ্রেপ্তারি পরোয়ানা তামিল ও অধিকতর মামলা নিষ্পত্তিতে সাফল্যের স্বীকৃতি হিসেবে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. আব্দুর রকিব (পিপিএম) ওসির হাতে শ্রেষ্ঠ অফিসার ইনচার্জের সম্মাননা স্মারক তুলে দেন। এ সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপারসহ সব থানার ওসিরা উপস্থিত ছিলেন।
জানা গেছে, গত অক্টোবর মাসে চাঁদপুর জেলার মধ্যে ফরিদগঞ্জ থানা আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে সর্বাধিক সফলতা অর্জন করে। সেই ধারাবাহিকতায় ফরিদগঞ্জ থানার ওসি মো. শাহ্ আলম পঞ্চমবারের মতো জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেলেন।
ওসি মো. শাহ্ আলম বলেন, ফরিদগঞ্জের আইন-শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় সাধারণ মানুষ থেকে শুরু করে সব শ্রেণি-পেশার মানুষ আমাকে সহযোগিতা করেছেন। তাঁদের এই সহযোগিতার ফলেই আমি পঞ্চমবারের মতো শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছি।
তিনি আরও বলেন, ফরিদগঞ্জ চাঁদপুর জেলার অন্যতম বৃহৎ জনবহুল উপজেলা। এখান থেকে মাদক ও সামাজিক অপরাধ নির্মূলে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও এই ধারা অব্যাহত রাখতে সবার সহযোগিতা ও দোয়া কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital