শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উত্তর পাঁচআনি সমাজ কল্যাণ সংস্থার সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২২, ৪:৩৬ পিএম
উত্তর পাঁচআনি সমাজ কল্যাণ সংস্থার সৌন্দর্যবর্ধন কাজের উদ্বোধন

মতলব উত্তর ব্যুরো : মতলব উত্তর উপজেলার উত্তর পাঁচ আনি সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে পরিস্কার পরিচ্ছন্নতা, সৌন্দর্যবর্ধন, সড়কে দিকনির্দেশক বোর্ড ও জেব্রাক্রসিং আঁকা কাজের উদ্বোধন করা হয়।

শনিবার সকালে উত্তর পাঁচ আনি মোড়ে এ কাজের উদ্বোধন করেন উত্তর পাঁচ আনি সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা আমান উল্লাহ কাজল, সমাজ সেবক বোরহান উদ্দিন সরকার, ছানাউল্লাহ হাজী, শাহজাহান মুন্সি, হেলাল উদ্দিন সরকার, ডা. আবুল হাসনাত কাজল, স্বপন মুন্সি, আল আমিন মোল্লা, মাহবুবুর রহমান গাজী, আলম সরকার, মোহন প্রধান, মাহবুব সরকার, হাবিব গাজী, সাধারণ সম্পাদক সজিব মুন্সি, সদস্য কবির সরকার, রয়েল মুন্সি, এনামুল হক, সোহাগ সরকার, রুবেল মুন্সি, জুয়েল ও সুজন’সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ও সংস্থার সদস্যরা।

এ সময় বক্তারা বলেন, উত্তর পাঁচআনি গ্রামকে স্বাস্থ্যসম্মত ও সুন্দর গ্রাম হিসেবে গড়ে তোলার জন্য যুব সমাজ কাজ করছে। এ সংস্থার মাধ্যমে শীতার্তদের শীতবস্ত্র, ঈদুল ফিতরে সেমাই চিনি বিতরণ’সহ মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের আর্থিক সহায়তার পাশাাপাশি সামাজিক বিভিন্ন উন্নয়নমূলক কাজে সহায়তা করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital