বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জ জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উবি’র শিক্ষক আতিক উল্যাহ চিরনিদ্রায়

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: বুধবার, ১২ নভেম্বর, ২০২৫, ১১:২৫ পিএম
হাজীগঞ্জ জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উবি’র শিক্ষক আতিক উল্যাহ চিরনিদ্রায়

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. আতিক উল্যাহ তালুকদার আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার রাত ৭টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬৫ বছর।

তিনি দুই ছেলে, তিন মেয়ে ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বুধবার সকাল ১০টায় উপজেলার আহাম্মদপুর তালুকদার বাড়ি প্রাঙ্গণে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় স্থানীয় শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দসহ নানা শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।

জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়। জানাজার আগে ও পরে প্রয়াত শিক্ষকের স্মৃতিচারণ করেন জগন্নাথপুর হাজী এরশাদ মিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাবিব উল্যাহ মজুমদার, হাজীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, শিক্ষক গোলাম সরওয়ার মজুমদার এবং হাজীগঞ্জ আলিয়া মাদরাসার ইংরেজি শিক্ষক সাকিল আহমেদ।

জানাজার নামাজ পরিচালনা করেন বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা হোসাইন আহমদ তালুকদার এবং দোয়া-মোনাজাত পরিচালনা করেন মাওলানা আবু বকর ছিদ্দিক।

Model Hospital

পারিবারিক সূত্রে জানা যায়, আতিক উল্যাহ তালুকদার দীর্ঘদিন ধরে ডায়াবেটিসসহ নানা জটিল রোগে ভুগছিলেন। শিক্ষকতার পাশাপাশি তিনি মোহাম্মদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতির দায়িত্ব পালন করেছেন।

এ ছাড়া এলাকার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের সাথেও যুক্ত ছিলেন তিনি। স্থানীয়দের মতে, ভূমি পরিমাপের কাজে দক্ষতার কারণে তিনি এলাকায় ব্যাপক জনপ্রিয় ছিলেন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital