শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৭:০২ পিএম
কচুয়ায় প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের শিক্ষা উপকরণ ও শীতবস্ত্র বিতরণ

কচুয়ায় প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষা উপকরণ বিতরণ করছেন অতিথিবৃন্দ।

‎কচুয়া উপজেলার গোহট উত্তর ইউনিয়নে একটি অরাজনৈতিক ও শিক্ষা ও সামাজিক উন্নয়ন মূলক সংগঠন প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা, শিক্ষা উপকরণ ও অসহায় গরীবদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার বিকেলে হাসিমপুর সচেতন যুব সমাজ ও প্রবাসীদের সার্বিক সহযোগিতায় হাসিমপুর উত্তর পাড়া জামে মসজিদের প্রাঙ্গণে শিক্ষা উপকরণ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়। সংগঠনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ জালাল হোসেন, সমাজসেবক শফিকুল রহমানের যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ।
‎

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া থানার অফিসার ইনচার্জ ওসি মোঃ আজিজুল ইসলাম, মাকসুদা হক ফাউন্ডেশন সাধারণ সম্পাদক আবু আব্দুল্লাহ নয়ন, সাবেক শিক্ষক আব্দুল মজিদ মাস্টার,সাবেক ইউপি সদস্য রফিকুল ইসলাম,প্রবাসী গাজী বিল্লাল হোসেন, জসিম উদ্দিন প্রধান, নজরুল ইসলাম, গাজী শাহাদাত। এসময় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য,২০২০ সালে প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠন প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর থেকে এলাকায় বিভিন্ন সামাজিক, মানবিক, শিক্ষা, চিকিৎসা ও উন্নয়নমূলক কার্যক্রম করে যাচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠনটি।

Model Hospital

প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য হলো, শিক্ষার আলো বিকশিত করা। মেধাবী ছাত্র-ছাত্রীদের উপবৃত্তি প্রদান, শিক্ষা উপকরণ বিতরণ ও গরিব ছাত্র-ছাত্রীদের শিক্ষা সহায়তা প্রদান করা। শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতা,কুইজ,খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান, বিনামূল্যে তথ্য সেবা ও সচেতনতামূলক অনুষ্ঠানের আয়োজন করা। সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করা।

দুস্থদের চিকিৎসার জন্য অর্থপ্রদান, স্বেচ্ছায় রক্তদান, শীতবস্ত্র বিতরণ, প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ বিতরণ। পবিত্র ঈদ ও রমজান উপলক্ষে অসহায় গরিবের মাঝে ঈদ উপহার ও খাদ্য সামগ্রী বিতরণ। প্রত্যাশা এতিম ও পথশিশুদের কল্যাণে কাজ করা। এলাকায় মাদক, জুয়াড়ি, বখাটে ও অপরাধীদের সুস্থ জীবনে ফিরিয়ে আনার লক্ষে ফুটবল, ক্রিকেট, বেটমিন্টন টুর্নামেন্ট, সাংস্কৃতি অনুষ্ঠান, গনসচেতনতাসহ চিকিৎসা ও কর্মসংস্থানের ব্যবস্থাপনা করা।

অসহায় জনগোষ্ঠীর কল্যাণে কাজ করা এবং অন্যায়, অবিচার ও অসামাজিক কর্মকান্ডের বিরুদ্ধে সোচ্চার থাকা।
তারা আরো বলেন, এলাকায় বাল্যবিবাহ ও যৌতুক প্রথা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি করা। মানবতার কাজকে এগিয়ে নিতে বৃক্ষ রোপন ও শীতবস্ত্র বিতরণ ও ব্লাড ব্যাংক প্রতিষ্টা করে সেচ্ছায় রক্তদানে উৎসাহিত করা।

ভবিষ্যতে “প্রত্যাশা সমাজকল্যাণ সংগঠন” ইউনিয়ন, উপজেলা, জেলা, বিভাগ এমনকি জাতীয় পর্যায়েও কাজ করবে বলে প্রত্যাশা করেন তারা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital