বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে হেলিকপ্টারে প্রবাসীর বিয়ে, দেখতে উৎসুক জনতার ভিড়

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:০১ পিএম
মতলব উত্তরে হেলিকপ্টারে প্রবাসীর বিয়ে, দেখতে উৎসুক জনতার ভিড়
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার এম এম কান্দি গ্রামের হাজী মো. আব্দুল বারেকের ছেলে সৌদি প্রবাসী মেহেদী হাসান রাজুর ব্যতিক্রমধর্মী বিয়েকে ঘিরে এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে।
শুক্রবার (১৪ অক্টোবর) দুপুরে হেলিকপ্টারে করে বিয়ের আসরে যান তিনি এবং নববধুকে সঙ্গে নিয়ে নিজ বাড়িতে ফিরে আসেন। এমন অনন্য আয়োজন দেখতে এলাকায় হাজারো মানুষের ভিড় জমে।
জানা গেছে, বর মেহেদী হাসান রাজু দীর্ঘদিন ধরে সৌদি আরবে ব্যবসা করছেন। বিয়ের দিনটিকে স্মরণীয় করে রাখা, বাবা–মায়ের স্বপ্ন পূরণ ও এলাকায় নতুন কিছু করার ইচ্ছা থেকেই তিনি হেলিকপ্টারে চড়ে একই উপজেলার রুহিতারপার গ্রামের কনের বাড়িতে পৌঁছান। আকাশপথে বরের আগমন দেখে এলাকাবাসী মুগ্ধ হয়ে যান এবং অনেকে মোবাইল ফোনে সেই মুহূর্ত ধারণ করেন।
এমন ব্যতিক্রম আয়োজনকে ঘিরে কনের বাড়িতেও সাজসাজ পরিবেশ সৃষ্টি হয়। হেলিকপ্টার থেকে বর নামার পর পাত্রপক্ষকে ফুলের মালা দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে ধর্মীয় ও সামাজিক রীতি অনুযায়ী বিয়ে সম্পন্ন হয়। এরপর আলামিন প্রধানের মেয়ে কনে আবিদা সুলতানা (অনামিকা) কে নিয়ে হেলিকপ্টারে নিজ বাড়িতে ফিরে যান বর।
এ বিষয়ে মেহেদী হাসান রাজু বলেন, “আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করতে চেয়েছি। হেলিকপ্টারে যাওয়া ও বউকে নিয়ে বাড়ি ফেরা—এর মাধ্যমে আমি আমার মা–বাবার স্বপ্ন পূরণ করতে পেরেছি। এতে আমরা খুবই খুশি।”
স্থানীয়রা বলেন, “এমন বিয়ে আমরা আগে কখনো দেখিনি। হেলিকপ্টারে বর এল—চোখের সামনে যেন সিনেমার দৃশ্য।”
বিয়ের এই আয়োজন সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপকভাবে ভাইরাল হয়েছে। বরের মা ওহিদা বেগম বলেন, “আমার স্বপ্ন ছিল ছেলের বউকে হেলিকপ্টারে করে বাড়িতে আনা। আল্লাহ আমার সেই স্বপ্ন পূরণ করেছেন। আমরা খুব খুশি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital