বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আর্দশ ওপেন স্কাউট গ্রুপের নতুন কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৮:২০ পিএম
কচুয়ায় আর্দশ ওপেন স্কাউট গ্রুপের নতুন কমিটি গঠন

সভাপতি আব্দুল বারী ও সাধারন সম্পাদক বিপ্লব কুমার সাহা।

কচুয়া আর্দশ ওপেন স্কাউট গ্রুপের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার এ সভায় এ কমিটি গঠন করা হয়। আব্দুল বারী কে সভাপতি ও বিপ্লব কুমার সাহাকে সম্পাদক,সহ-সভাপতি কোহিনুর আক্তার, যুগ্ম সম্পাদক এমদাদ উল্লাহ,গ্রুপ স্কাউট লিডার শরীফুল ইসলাম মুন্না, ইউনিট লিডার বিনয় সরকার,মাহফুজা আক্তার,কোষাধ্যক্ষ নাফিসুর রহমান তামিম,সহযোগী সদস্য রিফাত বিন খালেদ,মারুফ হাসান ফারদিন, সৈয়দ আরাফাত সামি,জাহিদুল ইসলাম জাবের।

প্রধান উপদেষ্টা হিসেবে মনোননীত হন বাংলাদেশ স্কাউটসের সহ-সভাপতি ও পিএসসির সদস্য ডা.মো.আমিনুল ইসলাম,কচুয়া আদর্শ ওপেন স্কাউটস গ্রুপের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ স্কাউটস পরিচালক ফারুক আহাম্মদ,বাংলাদেশের পুলিশের এএসপি মো.নবীর হোসেন, বিআরবি কেবল ইন্ডাষ্ট্রিজ লিমিটেড এর সেলস এন্ড মার্কেটিংয়ের পরিচালক রফিকুল ইসলাম রনি, বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (পিজি) হাসপাতালের রেন্ট কালেক্টর ইনর্চাজ মো.সাজেদুল হাসান কামাল,শাজুলিয়া দরবার শরীফের পীর সাহেব হযরত আবুল হাসান শাহ মোহাম্মদ রুহুল্লাহ শাজুলী,বিশিষ্ট ব্যবসায়ী জোবায়ের শাহ্।

এসময় স্কাউটস গ্রুপের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।