বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

রুপসায় জামায়াতে ইসলামীর কর্মী সমাবেশে

জনগণের আস্থা অর্জনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য : সংসদ সদস্য পদপ্রার্থী মাও. বিল্লাল হোসাইন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৪ নভেম্বর, ২০২৫, ৯:১২ পিএম
জনগণের আস্থা অর্জনই জামায়াতে ইসলামীর মূল লক্ষ্য : সংসদ সদস্য পদপ্রার্থী মাও. বিল্লাল হোসাইন

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের কেন্দ্রভিত্তিক নির্বাচনী কর্মী সমাবেশে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য, জেলা আমির ও ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

বাংলাদেশ জামায়াতে ইসলামী ফরিদগঞ্জ উপজেলার ১৫ নং রূপসা উত্তর ইউনিয়নের উদ্যোগে কেন্দ্রভিত্তিক নির্বাচনী কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ১৪ই নভেম্বর শুক্রবার বিকেল ৪টায় ইউনিয়নের ঘোড়াশালা প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শুরার সদস্য ও জেলা আমির ফরিদগঞ্জ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজি।

তিনি বলেন, অনেকেই অনেক অপপ্রচার চালাবে এসব গুজবে কান দেওয়া যাবে না। সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের মাধ্যমে জনগণের প্রকৃত রায় প্রতিফলিত হওয়া জরুরি। ন্যায়-নীতি ও কল্যাণভিত্তিক রাজনীতি প্রতিষ্ঠার লক্ষ্যেই জামায়াতে ইসলামী নির্বাচনী প্রস্তুতি গ্রহণ করছে। বিগত সময়ে জনগণ অনেক প্রতারিত হয়েছে এখন আর প্রতারিত হবেন না। জনগণের আস্থা অর্জনই আমাদের মূল লক্ষ্য। নির্বাচনের মাঠে শৃঙ্খলা, ধৈর্য ও ইতিবাচক প্রচারণা বজায় রেখে জনগণের কাছে দলের বার্তা পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন ফরিদগঞ্জ উপজেলা জামায়াতের আমির মাওলানা ইউনুস হেলাল। ইউনিয়ন জামায়াতের আমির জামিরুল ইসলাম বিএসসির সভাপতিত্বে ও সেক্রেটারি আলী আকবর রনির সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন উপজেলা ও ইউনিয়ন জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

Model Hospital

তিনি বলেন,“কর্মী-সমর্থকরাই দলের প্রকৃত শক্তি। দলের আদর্শ ও উন্নয়ন পরিকল্পনা ভোটারদের কাছে পৌঁছে দিতে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। মানুষের কল্যাণে নিবেদিত রাজনীতি প্রতিষ্ঠায় আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

সমাবেশে ইউনিয়ন জামায়াতের নেতাকর্মীসহ বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক কর্মী অংশ নেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।