বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা দিল ৮শ’ শিক্ষার্থী 

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৩৯ পিএম
হাজীগঞ্জে শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা দিল ৮শ’ শিক্ষার্থী 
সারাদেশে ন্যায় চাঁদপুরের হাজীগঞ্জে ও শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার হাজীগঞ্জ উপজেলার হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ ও কাঁকৈরতলা জনতা কলেজ কেন্দ্র এ পরিক্ষা অনুষ্ঠিত হয়েছে।
হাজীগঞ্জ উপজেলার কাঁকৈরতলা জনতা কলেজ কেন্দ্র ২২৭ জন পরিক্ষার্থী অংশ নেন। মোট ৮শ’ পরিক্ষার্থীর মধ্যে বাকি পরিক্ষার্থীরা হাজীগঞ্জ পাইলট হাইস্কুল এন্ড কলেজ কেন্দ্রে পরিক্ষায় অংশ নেয়।
কাঁকৈরতলা জনতা কলেজ কেন্দ্র ইন চার্জ মাও. বদিউজ্জামাল জানান, সকাল ১০ টা থেকে শান্তি পুর্নভাবে পরিক্ষা শুরু হয়েছে। সবার অংশ গ্রহন ভালো লেগেছে। অভিভাবকরা খুবই উৎপুল্ল ছিল। প্রথম শ্রেনী থেকে নবম শ্রেণির পরিক্ষার্থীরা এ পরিক্ষায় অংশ নেয়।
উপজেলা দায়িত্বশীল মাও.মাছুম বিল্লাহ জানান, শহীদ লিয়াকত স্মৃতি বৃত্তি পরিক্ষা আমরা পরিচ্ছন্ন পরিবেশে নিয়ে থাকি। যথাসময়ে ফলাফল প্রকাশ করা হবে
পরিক্ষা কেন্দ্র পরিদর্শন করেছেন হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীমসহ অন্যান্য গন্যমান্য ব্যাক্তিবর্গ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital