বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হাতপাখায় ভোট দিন : শেখ জয়নাল আবেদীন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৮:৫৮ পিএম
সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হাতপাখায় ভোট দিন : শেখ জয়নাল আবেদীন

রাজরাজেশ্বর ইউনিয়নে হাতপাখার প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন নির্বাচনে গনসংযোগ করছেন।

চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর সংসদ সদস্য প্রার্থী শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন নির্বাচনী মতবিনিময় ও ব্যাপক গণসংযোগ করেছেন।

শনিবার (১৫ নভেম্বর) সকল থেকে তিনি চাঁদপুর সদর উপজেলার ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়নে বন্দুকশী বাজার, মোল্লার বাজার, বাশগাড়ী বাজার সহ বিভিন্ন এলাকায় দিনব্যাপী হাতপাখা মার্কার ব্যাপক গণসংযোগ করেন।

গণসংযোগ শেষে বাদ মাগরিব ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন ইসলামী আন্দোলন, সহযোগী সংগঠনের দায়িত্বশীল ও ওয়ার্ড সভাপতি সাধারণ সম্পাদকদের নিয়ে নির্বাচনী মতবিনিময় সভা করা হয়।

মতবিনিময় ও গণসংযোগকালে শেখ মুহাম্মাদ জয়নাল আবেদীন বলেন, ছাত্র জনতার রক্ত ও জীবনের বিনিময়ে দুর্নীতিবাজ স্বৈরাচারী সরকারকে বিদায় হয়েছে। এখন দেশে স্বৈরাচারী খুনিদের বিচার হবে, এরপর জুলাই সনদের আইনি ভিত্তি দিতে আগে গণভোটের আয়োজন করতে হবে। তারপর জাতীয় নির্বাচনের ব্যবস্থা করুন। আমরাও চাই গণভোটের পরে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হোক। দেশের মানুষ আর নতুন করে কোন ফ্যাসিবাদ দুর্নীতিবাজদের ভোট দিবে না। তাই আগামী নির্বাচনে দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে হাত পাখায় ভোট দিতে হবে। সুশাসন ও ন্যায়বিচার নিশ্চিত করতে হাতপাখার বিকল্প নেই

Model Hospital

তিনি বলেন, ইসলামী আন্দোলন ক্ষমতায় গেলে ইনসাফ ভিত্তিক ন্যায়বিচার নিশ্চিত করা হবে। দেশের প্রত্যেকটি নাগরিক তাদের ন্যায্য অধিকার ফিরে পাবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় আগে গণভোটের আয়োজন করে, জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে জাতীয় নির্বাচন হোক। যাতে দেশের প্রতিটি ভোটার নির্বিঘ্নে কেন্দ্রে গিয়ে নিজেদের ভোট দিতে পারে।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সেক্রেটারী ডাঃ মুজিবুর রহমান, জয়েন্ট সেক্রেটারী মাওলানা আল আমিন, জেলা ছাত্র আন্দোলনের সভাপতি ডিএম ফয়সাল, ১৪নং রাজরাজেশ্বর ইউনিয়ন ইসলামী আন্দোলনের সভাপতি মাওলানা ইসহাক, সেক্রেটারী মোহাম্মদ শাহজালাল, ইউনিয়ন যুব আন্দোলনের সভাপতি মাওলানা ইসমাইল হোসেন, ইউনিয়ন ছাত্র আন্দোলনের সভাপতি ওমর ফারুক প্রমূখ।

এছাড়াও ইসলামী আন্দোলনের ইউনিয়ন ও ওয়ার্ড কমিটির দায়িত্বশীলবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital