বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ফের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:১১ পিএম
ফরিদগঞ্জে ফের বিএনপির মনোনয়ন পরিবর্তনের দাবিতে মশাল মিছিল
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের বিএনপির দলীয় মনোনয়ন পরিবর্তন করে উপজেলা বিএনপির আহ্বায়ক এম এ হান্নানকে প্রদানের দাবিতে ফরিদগঞ্জে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা মশাল মিছিল ও সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) সন্ধ্যার পর ফরিদগঞ্জ বাসস্ট্যাণ্ড থেকে মশাল মিছিলটি বের হয়ে উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় বাসস্ট্যাণ্ডে এসে শেষ হয়। পরে চাঁদপুর-লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করে।
এসময় বক্তব্য রাখেন সাবেক পৌর মেয়র ও উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক মঞ্জিল হোসেন।
 তিনি বলেন, আলহাজ্ব এম এ হান্নান গত তিন দশকের বিএনপির নিবেদিত প্রাণ। দলের পদবি না থেকেও তিনি দলের জন্য নিরলস কাজ করেছেন। সর্বশেষ তিনি উপজেলা বিএনপির আহ্বায়ক হিসেবে নেতৃত্ব দিয়ে দলকে সুসংগঠিত করেছেন। মামলার আসামী হয়েছেন, কারাভোগ করেছেন। কিন্তু দল যাকে মনোনয়ন দিয়েছেন, তার বিষয়ে আপনারা সবই জানেন। তাই এই আসনটি বিএনপির নিশ্চিত আসন হিসেবে ধরে রাখার স্বার্থে মনোনয়ন পরিবর্তন করে আলহাজ্ব এম এ হান্নানকে প্রদানের জন্য দলীয় নেতৃবৃন্দের কাছে আমাদের আকুল আবেদন।
এ সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহ্বায়ক আমানত হোসেন গাজী, উপজেলা বিএনপির যুগ্মআহ্বায়ক নজরুল ইসলাম নজু, মাসুদ আলম, আব্দুর রহমান, পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক জামাল হোসেন মিজি।
এর আগে একই দাবীতে অবরোধ, সড়কে অগ্নীসংযোগ, মশাল মিছিল, কালো পতাকা মিছিলসহ সপ্তাহব্যাপী নানান কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও পৌর বিএনপিসহ অংগসংগঠনের নেতৃবৃন্দ।
উল্লেখ, চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনে মনোনয়ন পেয়েছেন বিএনপিরকেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক ও সাবেক এমপি লায়ন মো. হারুনুর রশিদ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital