বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: শনিবার, ১৫ নভেম্বর, ২০২৫, ৯:১২ পিএম
হাইমচরে কিন্ডারগার্টেন বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন, হাইমচর উপজেলা শাখার আয়োজনে শনিবার অনুষ্ঠিত হয়েছে বৃত্তি পরীক্ষা-২০২৫। হাইমচর উপজেলার ১৩টি কিন্ডারগার্টেন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা এই বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে।
দূর্গাপুর হাই স্কুল অ্যান্ড কলেজ পরীক্ষার কেন্দ্রে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত সুশৃঙ্খলভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়। প্লে-নার্সারি থেকে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীরা এতে অংশ নেয়।
পরীক্ষায় অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর মধ্যে রয়েছে আদর্শ শিশু নিকেতন, হাইমচর আইডিয়াল স্কুল, হাইমচর মডেল স্কুল, জাগরণী আদর্শ শিশু শিক্ষা নিকেতন, মা কচি-কাঁচা কিন্ডারগার্টেন, ছোট লক্ষ্মীপুর আলিমুননেছা মডেল স্কুল, সানরাইজ কিন্ডারগার্টেন, শাহ্ সূফি আদর্শ একাডেমি, এম জে এস কে এস বিদ্যা নিকেতন, মডার্ন শিশু একাডেমি, বর্ণমালা একাডেমি, আল আকসা মডেল একাডেমি এবং গরম বাজার আইডিয়াল একাডেমি।
পরীক্ষার কেন্দ্র পরিদর্শন করেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রতিষ্ঠাতা পরিচালক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী, এবং হাইমচর থানা পুলিশের কর্মকর্তারা।
কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন হাইমচর উপজেলা শাখার সভাপতি মোঃ তাজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মাওলানা মোঃ হাফিজুর রহমান এর পরিচালনায় পরীক্ষা কার্যক্রম পরিচালিত হয়। পরিক্ষার কেন্দ্র সচিব হিসেবে ছিলেন আদর্শ শিশু নিকেতন স্কুলের প্রধান শিক্ষক আব্দুল লতিফ। এসময় ছোট লক্ষ্মীপুর আলিমুননেছা মডেল স্কুল প্রতিষ্ঠাতা ও পরিচালক মোঃ শাহাদাত হোসাইন সাদ্দাম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital