শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১০:৪৮ পিএম
ফরিদগঞ্জে ৭ ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত
চাঁদপুরের ফরিদগঞ্জের কালিরবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে সাতটি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে ভস্মীভূত হয়েছে।
শনিবার (১৫ নভেম্বর ২০২৫) দিনগত রাত সাড়ে ১২টার দিকে এই অগ্নিকাণ্ড ঘটে। এতে আনুমানিক ৮ থেকে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
সংবাদ পেয়ে ফরিদগঞ্জ ফায়ার সার্ভিসের দল ঘটনাস্থলে পৌঁছে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। জানা যায়, গত এক দশকে কালিরবাজার এলাকায় এটি সপ্তম অগ্নিকাণ্ডের ঘটনা।
প্রত্যক্ষদর্শী রবিউল পাটওয়ারী ও সজিব জানান, রাত ১২টা থেকে সাড়ে ১২টার মধ্যে হঠাৎ দোকানপাটের ভেতর থেকে ধোঁয়া ও আগুন বের হতে দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে ছয়টি দোকানে। একটি দোকান আংশিকভাবে পুড়ে যায়। এ সময় আশপাশের লোকজন অন্যান্য দোকান বাঁচাতে কয়েকটি দোকানের টিন ও কাঠামো ভেঙে ফেলেন।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ফয়েজ আহাম্মদ জানান, আগুনে তার চারটি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। পাশাপাশি তার চাচাতো ভাই ও জেঠাতো ভাইয়ের আরও তিনটি ব্যবসাপ্রতিষ্ঠান ভস্মীভূত হয়।
আরেক ব্যবসায়ী ফখরুল ইসলাম বলেন, “রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পাই। ছুটে এসে দেখি সবকিছু শেষ। এনজিও থেকে ঋণ নিয়ে এই দোকান করেছি। আজকের দুই এনজিও কিস্তির টাকাও দোকানের ভেতর ছিল, সেগুলোও পুড়ে গেছে।”
ফরিদগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, সংবাদ পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে আগুনের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
স্থানীয়রা মনে করছেন, বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় বাজারের নিরাপত্তা ব্যবস্থার ঘাটতি নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital