বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে শিক্ষক দম্পতির বাসায় ডাকাতি: খোজখবর নিতে ছুটে গেলেন জামায়াত এমপি প্রার্থী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:০১ পিএম
হাইমচরে শিক্ষক দম্পতির বাসায় ডাকাতি: খোজখবর নিতে ছুটে গেলেন জামায়াত এমপি প্রার্থী

হাইমচর উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের চরভাঙ্গা গ্রামের চরভাঙ্গা স্কুলের শিক্ষক রতন সরকারের বাসায় সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১৫ নভেম্বর ২০২৫) গভীর রাতে আনুমানিক তিনটার দিকে ঘটে এই ন্যাক্কারজনক ডাকাতি।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে ছুটে যান চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের এমপি প্রার্থী ও চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট মোঃ শাহজাহান মিয়া।

রবিবার (১৬ নভেম্বর) দুপুরে তিনি সরেজমিনে ক্ষতিগ্রস্ত পরিবারটির সাথে কথা বলেন এবং ঘটনার বিস্তারিত জানতে চান। একই সঙ্গে তিনি দ্রুত ডাকাত চক্রকে গ্রেফতার ও সুষ্ঠু তদন্তের দাবি জানান।

ঘটনাস্থল পরিদর্শনে আরও উপস্থিত ছিলেন, হাইমচর উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর, হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন,সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার,দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান,হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদ,এছাড়াও ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দায়িত্বশীল নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Model Hospital

ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম আতঙ্ক তৈরি হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবার যথাযথ তদন্ত ও প্রশাসনের জরুরি পদক্ষেপ প্রত্যাশা করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital