বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জামায়াত সরকার গঠন করলে নারীদের সকল অধিকার নিশ্চিত করবে : অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫, ১১:০৬ পিএম
জামায়াত সরকার গঠন করলে নারীদের সকল অধিকার নিশ্চিত করবে : অ্যাড. শাহজাহান মিয়া

হাইমচর উপজেলার বিভিন্ন ইউনিয়নে পথসভা ও গণসংযোগ করেছেন সদর–হাইমচর আসনের দাঁড়িপাল্লার প্রার্থী অ্যাড. মোঃ শাহজাহান মিয়া। রবিবার (১৬ নভেম্বর) বিকেলে উপজেলার ৩ নং দক্ষিণ আলগী ইউনিয়নের চরভাঙ্গা গ্রামের ৯ নম্বর ওয়ার্ডে মাওলানা আলী আকবর কাজীর বাড়িতে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।

অ্যাডভোকেট শাহজাহান মিয়া বলেন, জামায়াত সরকার গঠন করলে নারীদের সকল অধিকার নিশ্চিত করবে। দেশের প্রতিটি মানুষকে সমান মর্যাদা ও নিরাপত্তা দেওয়াই হবে আমাদের মূল লক্ষ্য। অন্যায়–দুর্নীতি বন্ধ করে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আমরা বদ্ধপরিকর।

তিনি আরও বলেন,জনগণের ভোটে সুযোগ পেলে শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানমুখী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করবো। উন্নয়ন শুধু কথায় নয়— গ্রাম থেকে শহর, প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত সেবা পৌঁছে দেয়ার মধ্য দিয়েই তা বাস্তবায়ন করতে হবে।

Model Hospital

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা সাবেক সেক্রেটারি মাওলানা আলী আকবর।

এসময় উপস্থিত ছিলেন—হাইমচর উপজেলা আমীর মাওলানা আবুল হোসাইন,সেক্রেটারি মোঃ জসিম উদ্দিন বাহার,দক্ষিণ আলগী ইউনিয়ন আমীর মাওলানা হাফিজুর রহমান,হাইমচর উপজেলা শ্রমিক কল্যাণ সভাপতি হাফিজ আহমদ সহ ইউনিয়ন ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital