বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের হুমায়রা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ইন্দোনেশিয়ার আয়েশা

অনলাইন ডেস্ক প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৭:০৯ পিএম
চাঁদপুরের হুমায়রা আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ইন্দোনেশিয়ার আয়েশা

মিশরের রাজধানী কায়রোতে অনুষ্ঠিত আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করেছেন বাংলাদেশের কৃতি সন্তান হাফেজা হুমায়রা মাসুদ। ‘ইন্দোনেশিয়ান কুরআন রিসাইটারস অ্যাসোসিয়েশন’ আয়োজিত এ প্রতিযোগিতায় ১২টি দেশের ১৪৩ জন প্রতিযোগী অংশ নেন।

নারীদের জন্য নির্ধারিত বিভাগে হুমায়রা মাসুদ প্রথম স্থান অর্জন করেন। একই বিভাগে দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকার করেছেন যথাক্রমে ইন্দোনেশিয়ার আয়েশা ইজ্জত মুসলিমা ও কায়রানি নফসুল মুতমাইন্না।

অন্যদিকে, পুরুষদের বিভাগে প্রথম স্থান অর্জন করেন নাইজেরিয়ার বশীর উসমান ইমাম। ইন্দোনেশিয়ার মুহাম্মাদ তাওফীক হাকীম ও সওলা মুহাম্মাদ দিয়া আল হক যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় স্থান লাভ করেন।

মঙ্গলবার (১১ নভেম্বর) ইসলামী কায়রোর ঐতিহ্যবাহী এল-মুস্কি এলাকার আর-রাওযাহ আল-হুসাইনিয়া প্রাঙ্গণে এক অনাড়ম্বর অনুষ্ঠানে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। অনুষ্ঠানে পুরস্কার তুলে দেন আল-আজহার মসজিদের ইমাম ও কারি শায়খ ফাওযী আল-বারবারী আজহারী।

Model Hospital

হুমায়রা মাসুদ এর আগে ২০১০ সালে জর্ডানে অনুষ্ঠিত আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় দ্বিতীয় স্থান অর্জন করেছিলেন। পরে ২০২৫ সালে মিশরের ওয়াক্ফ মন্ত্রণালয় আয়োজিত ৩১তম আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় ৬০টি দেশের প্রতিযোগীর মধ্যে অনারব বিভাগের পঞ্চম স্থান লাভ করেন তিনি।

স্ত্রী হুমায়রার এমন সাফল্যে আনন্দ প্রকাশ করে তার স্বামী মাওলানা মাসুম বিল্লাহ গুলজার আজহারী বলেন, এটি নিঃসন্দেহে বাংলাদেশের জন্য এক গৌরবময় অর্জন। ইন্দোনেশিয়ান কোরআন রিসাইটারস অ্যাসোসিয়েশনের মতো আন্তর্জাতিক মঞ্চে তার বিজয় কেবল ব্যক্তিগত প্রতিভার স্বীকৃতি নয় বরং বাংলাদেশের ধর্মীয় সংস্কৃতি, তিলাওয়াতের ঐতিহ্য এবং কোরআনপ্রেমী জাতি হিসেবে আমাদের মর্যাদাকেও বিশ্ব দরবারে উজ্জ্বল করেছে।

তিনি আরও বলেন, হুমায়রা মাসুদের এই অর্জন প্রমাণ করে—বাংলাদেশের মেয়েরাও আন্তর্জাতিক পরিসরে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম। আমি সকলের কাছে দোয়া কামনা করি—আল্লাহ তায়ালা যেন তাকে কোরআনের খেদমতে কবুল করেন।

চাঁদপুরের সন্তান হাফেজা হুমায়রা মাসুদ নারায়ণগঞ্জের উম্মে আইমান (রা.) আন্তর্জাতিক বালিকা মাদরাসা থেকে হিফজ সম্পন্ন করেন। পরে জামিয়া ইব্রাহিমিয়া আমিনিয়া মহিলা মাদরাসা থেকে দাওরায়ে হাদিস উত্তীর্ণ হয়ে বর্তমানে তিনি মিশরের ঐতিহ্যবাহী আল-আজহার বিশ্ববিদ্যালয়ের ইসলামিক থিওলজি অনুষদে অধ্যয়নরত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।