বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে আইসিডিডিআরবি’র জমি দখলমুক্ত

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:১৩ পিএম
মতলব উত্তরে আইসিডিডিআরবি’র জমি দখলমুক্ত

মতলব উত্তরের সটাকী বাজারে আইসিডিডিআরবির জমি অবৈধ দখলদার থেকে মুক্ত করা হচ্ছে।

চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশে মতলব উত্তর উপজেলার সটাকী বাজারে আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)–এর সটাকী বাজার কেন্দ্রের জমি দখলমুক্ত করা হয়।

সোমবার (১৭ নভেম্বর) দিনব্যাপী এই উচ্ছেদ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

আইসিডিডিআরবি’র গবেষণা ও সেবামুখী কার্যক্রমের জন্য বরাদ্দ এই ৫৬ শতক জায়গা স্থানীয় কয়েকজন প্রভাবশালী অবৈধভাবে স্থাপনা গড়ে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করে আসছিলেন ।

জেলা প্রশাসকের অফিস আদেশ অনুযায়ী সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ সেখানে উচ্ছেদ অভিযান পরিচালনা করে অবৈধ স্থাপনা গুড়িয়ে দিয়ে দখলমুক্ত করেন। আইন-শৃঙ্খলা বজায় রাখতে মতলব উত্তর থানা পুলিশের একটি দল উপস্থিত থেকে তা বাস্তবায়নে সহযোগিতা করেন।

Model Hospital

উচ্ছেদ অভিযান পরিচালনার সময় উপস্থিত আইসিডিডিআরবি’র মতলব শাখার সিনিয়র মেডিকেল অফিসার ডা. শেখর চন্দ্র দাস বলেন, চাঁদপুর জেলা প্রশাসকের নির্দেশনায় এবং প্রশাসনের সহযোগিতায় আজকে সটাকী বাজারে আইসিডিডিআরবি’র জায়গা অবৈধ দখলদার থেকে দখলমুক্ত করা হয়।

এসময় সরকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্ল্যা বলেন, বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে তার প্রতিনিধি হিসেবে আজকে আমরা উচ্ছেদ অভিযানে এসেছি। এখানে আইসিডিডিআরবি’র ৫৬ শতাংশ জায়গা ১৯৮২ সাল থেকে আইসিডিডিআরবি তাদের কার্যক্রম পরিচালনা করছিলেন । পরবর্তীতে কার্যক্রম বন্ধ থাকলে স্থানীয় প্রভাবশালীদের কেউ কেউ জায়গাগুলো দখল করে স্থাপনা নির্মাণ করে।

জেলা প্রশাসনের নির্দেশে আমরা উপজেলা প্রশাসন থেকে উচ্ছেদ কার্যক্রম বাস্তবায়ন করি ।

এ সময় আইসিডিডিআরবির মতলব শাখার সিনিয়র ফাইন্যান্স কর্মকর্তা মো. নুরুল ইসলাম, উপজেলা প্রশাসনের কর্মকর্তারা, মতলব উত্তর থানা পুলিশ, আইসিডিডিআরবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন। উচ্ছেদ শেষে জমিটিকে আইসিডিডিআরবি’র নিয়ন্ত্রণে ফিরিয়ে দেওয়া হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital