বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : জামায়াত এমপি প্রার্থী ডা. আব্দুল মোবিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: সোমবার, ১৭ নভেম্বর, ২০২৫, ৯:১৭ পিএম
নির্বাচন আগের মত হলে জাতি চরম দুর্ভোগে পড়বে : জামায়াত এমপি প্রার্থী ডা. আব্দুল মোবিন

মতলব উত্তর উপজেলার ছেংগারচর বাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. আব্দুল মোবিন গণসংযোগ করেন।

আগামী নির্বাচন ২০১৪, ১৮ বা ২৪-এর মতো হলে জাতির ভাগ্যে চরম দুর্ভোগ নেমে আসবে। চাঁদপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আব্দুল মোবিন সোমবার এ মন্তব্য করেছেন।

প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে এই জামায়াত নেতা বলেন, আপনারা নিরপেক্ষ থেকে আগামী নির্বাচন স্বচ্ছ করুন। প্রত্যেক প্রার্থী যেন সমান সুযোগ পায়। অতীতে বিশেষ একটি দলের পক্ষে কাজ করা ওসি-এসপিরা সব পালিয়েছে। প্রধান বিচারপতি ও বায়তুল মোকাররমের খতিব পালিয়ে গেছে। ডিআইজি-পুলিশ কমিশনার পালিয়ে গেছে। ভবিষ্যতে কারও বিরুদ্ধেও একই অভিযোগ উঠলে তারা পালানোর পথ পাবে না।

নির্বাচনকে কালো টাকার প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, কর্তৃত্বববাদী সরকারের কালো যুগ পেরিয়ে আমরা এখন নতুন বাংলাদেশের পথে। দেশকে নতুনভাবে গড়তে হবে।

চাঁদপুর-২ আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ডা. আব্দুল মোবিনকে সঙ্গে নিয়ে ছেংগারচর বাজারে ব্যাপক গণসংযোগ কর্মসূচি পালন করেছে উপজেলা বাংলাদেশ জামায়াতে ইসলাম।

Model Hospital

রোববার (১৭ নভেম্বর ) সকাল ১০টায় ছেংগারচর থানা রোড থেকে মিছিলটি শুরু হয়ে বাজারের বিভিন্ন অলিগলি প্রদক্ষিণ করে।

গণসংযোগ চলাকালে ডা. আব্দুল মোবিন ছেংগারচর সরকারি ডিগ্রি কলেজের ছাত্র-শিক্ষকদের সঙ্গে মতবিনিময় করেন এবং সাধারণ মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও স্থানীয় দোকানপাট, পথচারী ও বাজারের সার্বিক এলাকায় দাড়িপাল্লা প্রতীকের পক্ষে লিফলেট বিতরণ করা হয়।মিছিলটি ‘নারায়ে তাকবীর, আল্লাহু আকবর’সহ বিভিন্ন স্লোগানে মুখরিত হয়।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন, মতলব উত্তর উপজেলা জামায়াতের আমীর দেওয়ান আবুল বাসার, উপজেলা সেক্রেটারি মো. মেহেদী হাসান নাজির, ওমান সোহার শাখার সহ-সভাপতি ও ছেংগারচর পৌর সহ-সভাপতি আলহাজ্ব আব্দুল জাব্বার দেওয়ান, পৌর সেক্রেটারি শাহজালাল, ৬নং কলাকান্দা ইউনিয়ন সভাপতি জাহাঙ্গীর আলম খান, সেক্রেটারি হারুন সৈয়াল, জামায়াত নেতা আব্দুল ওয়াদুদ মাস্টারসহ দলীয় নেতাকর্মীরা।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’